Tuesday, December 8, 2020

ইজরাইলকে পরমাণু অস্ত্র ত্যাগের আহ্বান জানালো জাতিসংঘ

আন্তর্জতিক ডেস্ক:

ইজরাইলকে পরমাণু অস্ত্র ত্যাগ করার আহ্বান জানিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবে ইজরাইলকে নতুন করে কোনো পরমাণু অস্ত্রের পরীক্ষা বা নতুন করে এই অস্ত্র তৈরি করা থেকে বিরত থাকতেও তেলআবিবের প্রতি আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার ‘পশ্চিম এশিয়ায় পরমাণু অস্ত্র বিস্তারের বিপদ’ শীর্ষক ওই প্রস্তাব পাস করে জাতিসংঘের সাধারণ পরিষদ। খবর জেরুজালেম পোস্টের।

খবরে বলা হয়, সাধারণ পরিষদের ওই প্রস্তাবের পক্ষে ১৫৩ দেশ ও বিপক্ষে ছয় দেশ ভোট দেয়। এ ছাড়া ২৫ দেশ ভোটদানে বিরত থাকে। যেসব দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে, সেগুলো হচ্ছে– আমেরিকা, কানাডা, ইজরাইল, মার্শাল দ্বীপপুঞ্জ, পালাউ ও মাইক্রোনেশিয়া।

জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব ইজরাইলের সব পরমাণু স্থাপনাকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর পরিদর্শনের আওতায় আনারও আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, ইজরাইলের কাছে শত শত পরমাণু অস্ত্র রয়েছে বলে মনে করা হয়। এসব অস্ত্র গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। ইরানসহ বিশ্বের ১৯১ দেশ এ পর্যন্ত এনপিটিতে স্বাক্ষর করলেও এই অবৈধ রাষ্ট্র ইজরাইল এখন পর্যন্ত পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে সই করেনি।

The post ইজরাইলকে পরমাণু অস্ত্র ত্যাগের আহ্বান জানালো জাতিসংঘ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a3%e0%a7%81-%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%a4/

No comments:

Post a Comment