Wednesday, December 16, 2020

ভারতকেও ‘সতর্কবার্তা’ যুক্তরাষ্ট্রের

ফাতেহ ডেস্ক:

অত্যাধুনিক রুশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার বিষয়ে ভারতকে ফের ‘সতর্কবার্তা’ দিলো মার্কিন যুক্তরাষ্ট্র। এটি কেনা নিয়ে তুরস্ককে হুমকি দেয়ার পর সোমবার দেশটির ওপর নিষেধাজ্ঞাও দিয়েছে ওয়াশিংটন।

ভারতীয় গণমাধ্যম জি নিউজের খবরে বলা হয়, এস-৪০০ ইস্যুতে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি ভারতসহ কয়েকটি দেশকে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়া এ ব্যবস্থা কেনার চুক্তি করার পর থেকে নয়া দিল্লিকে সতর্ক করে আসছে ‍ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর বিবৃতিতে বলা হয়, এস-৪০০ সিস্টেম মার্কিন সামরিক প্রযুক্তি ও কর্মকর্তাদের জন্য নিরাপত্তার ঝুঁকি তৈরি করবে। প্রতিরক্ষা বাহিনী ও প্রতিরক্ষা শিল্প যুক্তরাষ্ট্রের বদলে রাশিয়ার দিকে ঝুঁকবে। এতে বিশাল ক্ষতির মুখে পড়বে যুক্তরাষ্ট্র, লাভ হবে রাশিয়ার।

বিবৃতিতে আরো বলা হয়, রুশ প্রতিরক্ষা ব্যবস্থার বিকল্প হিসেবে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। তা না নেয়া আঞ্চলিক নিরাপত্তায় অংশীদার ও বন্ধু দেশের জন্য যথার্থ নয়। সম্পর্ক ও সামরিক সহযোগিতা বজায় রাখতে যত তাড়াতাড়ি সম্ভব এস- ৪০০ থেকে দূরে সরে আসা উচিত।

প্রসঙ্গত, অত্যাধুনিক রুশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনায় তুরস্কের বিরুদ্ধে গতকাল সোমবার নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। তুর্কি প্রতিরক্ষা শিল্পের চেয়ারম্যান ইসমাইল দামির ও তার ৩ কর্মকর্তার বিরুদ্ধে এটি কার্যকরও করা হয়েছে।

The post ভারতকেও ‘সতর্কবার্তা’ যুক্তরাষ্ট্রের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%95%e0%a7%87%e0%a6%93-%e0%a6%b8%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%af%e0%a7%81/

No comments:

Post a Comment