Tuesday, December 8, 2020

শীর্ষস্থানীয় আলেমদের নামে মামলা অত্যন্ত দুঃখজনক: জামায়াত

ফাতেহ ডেস্ক:

ভাস্কর্যবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে জুনায়েদ বাবুনগরী, মুহাম্মাদ মামুনুল হক এবং সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে রফিকুল ইসলাম খান বলেন, ‘শতকরা ৯২ ভাগ মুসলমানের দেশে মূর্তি ও ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলার অভিযোগে দেশের শীর্ষস্থানীয় আলেমদের নামে মামলা দায়েরের ঘটনা অত্যন্ত দুঃখজনক।’

বিবৃতিতে রফিকুল ইসলাম তিন আলেমের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

The post শীর্ষস্থানীয় আলেমদের নামে মামলা অত্যন্ত দুঃখজনক: জামায়াত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae/

No comments:

Post a Comment