ফাতেহ ডেস্ক:
মার্কিন নির্বাচনের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটেছে এবার। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প হারের পরও বারবার নিজেকে জয়ী দাবি করে আসছেন। নির্বাচনে অনিয়ম কিংবা কারচুপির অভিযোগ অতীতের কোনো কোনো নির্বাচনেও তোলা হয়েছে কিন্তু হেরে গিয়ে এভাবে বারবার নিজেকে জয়ী দাবি করার ঘটনা এটাই প্রথম। তাই জো বাইডেনের জয়ের ‘সরকারি ঘোষণা’র অপেক্ষায় ছিলেন সবাই।
নির্বাচনে জিততে প্রয়োজন হয় ২৭০ ইলেকটোরাল ভোট। ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন এই সংখ্যা ভালোভাবেই উতরে গেছেন, পেয়েছেন ৩০৬ ইলেকটোরাল ভোট। অন্যদিকে ট্রাম্পের ইলেকটোরাল ২৩২। এমন বিশাল ব্যবধানে এগিয়ে থাকার পরও কপালে চিন্তার ভাঁজ ছিলো ডেমোক্র্যাট সমর্থদের। কারণ ৩০৬ ইলেকটোরালের অনেকগুলোই ছিলো বেসরকারি ফলাফল।
বেসরকারিভাবে গণনার পর অধিকতর যাচাই-বাছাই শেষে রাজ্য থেকে সরকারিভাবে ফল ঘোষণা করা হয়ে থাকে। সেই ফলাফলে গতকালের আগ পর্যন্ত বাইডেনের ইলেকটোরাল ছিলো ২৭০ এর নিচে। অবশেষে গতকাল যখন সরকারিভাবে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফলাফল ঘোষণা করা হলো, তখন সেখানকার ৫৫ ইলেকটোরাল ভোট যোগ হওয়াতে বাইডেন পেলেন ২৭৯টি।
দুদিন আগেও ডেমোক্র্যাট সমর্থকদের আশঙ্কা ছিলো, যেহেতু সরকারিভাবে এখনো ২৭০ ইলেকটোরাল পূর্ণ হয়নি, সেহেতু ট্রাম্প কোনো চাতুরির আশ্রয় নিতে পারে। এবার সেই আশঙ্কার অবসান হলো।
The post ‘সরকারিভাবে’ জয়ী বাইডেন appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%9c%e0%a7%9f%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%a1%e0%a7%87%e0%a6%a8/
No comments:
Post a Comment