ফাতেহ ডেস্ক:
ভাস্কর্য নিয়ে বিতর্কের বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই দেখছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শনিবার (৫ ডিসেম্বর) সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় তিন নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।
ভাস্বর্য আর মূর্তি এক নয়, কাজেই এ নিয়ে কথা বলাও অযৌক্তিক বলে জানান তিনি। একটি মহল মুখে গণতন্ত্রের কথা বললেও তারা গণতন্ত্রের শ্রত্রু।
কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার মতো, ভাস্কর্যের বিষয়টিও সুচিন্তিতভাবে মোকাবেলা করবেন। তাই সব ব্যাপারে মাথা গরম করা ঠিক নয়; প্রধানমন্ত্রী জানেন কিভাবে কি করতে হয়।
সেতুমন্ত্রী আরও বলেন, গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। প্রাতিষ্ঠানিক রূপ দিতেই কাজ করে যাচ্ছে সরকার। এছাড়া দেশের একটি মহল মুখে গণতন্ত্রের কথা বললেও তারা গণতন্ত্র মানে না।
The post ভাস্কর্য নিয়ে বিতর্কের বিষয়টি প্রধানমন্ত্রী দেখছেন: কাদের appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac/
No comments:
Post a Comment