Saturday, December 19, 2020

দেশে করোনায় আরও ২৫ মৃত্যু, শনাক্ত ১২৬৭

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। ১২ হাজার ৩০০টি নমুনা পরীক্ষা করে এ সময়ে নতুন ১ হাজার ২৬৭ রোগী শনাক্ত হয়েছেন।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর শনিবার সকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ২৪২ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৯৯ হাজার ৫৬০ জনে।

গত এক দিনে আরও ১ হাজার ৯৮৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন; তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৩৫ হাজার ৬০১ হয়েছে।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

The post দেশে করোনায় আরও ২৫ মৃত্যু, শনাক্ত ১২৬৭ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a7%a8%e0%a7%ab-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81/

No comments:

Post a Comment