ফাতেহ ডেস্ক:
নোয়াখালীর হাতিয়া উপজেলাধীন মেঘনা নদীতে বর যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত তাসলিমা নামে এক নববধূ ও শিশুসহ ৭ জনের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ ও কোস্টগার্ড।
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার ক্যারিংচর থেকে ভোলার মনপুরা যাওয়ার পথে মঙ্গলবার বিকাল ৩টার দিকে মেঘনা নদীতে বর যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটে। হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস ও মোর্শেদ বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল হালিম এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় সূত্র জানায়, তীব্র স্রোতের মুখে পড়ে ট্রলারটি ডুবে যায়। কেউ কেউ সাঁতরে তীরে উঠতে পেরেছে। তবে এখনও অনেকে নিখোঁজ আছেন। তাদের উদ্ধারে কোস্ট গার্ড ও নৌ বাহিনীর সদস্যরা কাজ করছেন।
তারা জানান, মঙ্গলবার উপজেলার চানন্দী ঘাট থেকে আনুমানিক ৭০-৮০ জন যাত্রী নিয়ে যাচ্ছিল ট্রলারটি। তীব্র স্রোতের মুখে কেয়ারিংচর এলাকার মেঘনা নদীতে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় নববধূসহ ৭ জনের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ ও কোস্টগার্ড। প্রথমে ৯ জনকে উদ্ধার করে, তার মধ্যে ২ জনকে জীবিত পাওয়া যায়, পরবর্তীতে আরও ৫ জনকে উদ্ধার করা হয়। এ পর্যন্ত সর্বমোট ১৪ জনকে উদ্ধার করা হয়। তবে এ দুর্ঘটনায় নিখোঁজের সঠিক কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
তারা আরও জানান, দুর্ঘটনার শিকার যাত্রীরা বিভিন্ন ঘাট দিয়ে কূলে উঠছে। তবে সঠিক ভাবে জানা যায়নি এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কতজন যাত্রী নিখোঁজ রয়েছে। তাৎক্ষণিক নিহতদের নাম ঠিকানা জানা যায়নি। তবে নববধূ নাম তাসলিমা বলে জানা গেছে।
The post মেঘনায় ট্রলারডুবি, নববধূসহ ৭ জনের লাশ উদ্ধার appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a1%e0%a7%81%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%a7%e0%a7%82/
No comments:
Post a Comment