ফাতেহ ডেস্ক:
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।
গতকাল মঙ্গলবার রাতে দুবাই থেকে আসা লুৎফর রহমান মুন্সী নামের এক যাত্রীর শরীরের বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় ১৫ কেজি ওজনের ১৩০টি স্বর্ণের বার পাওয়া যায়। ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ টিম) মোহাম্মদ মারুফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমে কর্তব্যরত কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারি করতে থাকে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার আনুমানিক রাত ১১টায় দুবাই থেকে এমিরেটসের ফ্লাইটে আসা এক যাত্রীর শরীরের বিভিন্ন স্হানে লুকানো অবস্থায় ১৩০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার মোট ওজন প্রায় ১৫ কেজি এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা।
পাসপোর্ট অনুসারে, আটক লুৎফর রহমান মুন্সীর বাড়ি ময়মনসিংহ জেলায়। তার বয়স আনুমানিক ৫৩ বছর।
আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে একটি ফৌজদারি মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও জানান ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ টিম) মোহাম্মদ মারুফুর রহমান।
The post শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ১৫ কেজি স্বর্ণ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0%e0%a7%87/
No comments:
Post a Comment