Thursday, December 10, 2020

এবার কুতুব মিনার মসজিদকে মন্দির বানাতে পিটিশন দায়ের !

আন্তর্জতিক ডেস্ক:

এবার ভারতের ঐতিহ্যবাহী কুতুব মিনার সংলগ্ন মসজিদ ‘কুতুল ইসলাম’ এর বিরুদ্ধে মন্দির ধ্বংস করে মসজিদ নির্মাণের অভিযোগ এনে দিল্লির সাকিত আদালতে একটি পিটিশন দায়ের করা হয়েছে।

আইনজীবী হরি শঙ্কর জৈনের করা এই আবেদনের বিষয়ে মঙ্গলবার দিল্লি হাইকোর্ট প্রায় দীর্ঘ এক ঘন্টা শুনানি করে। সিভিল বিচারক বলেন, আবেদনটি বেশ দীর্ঘ। আবেদনের দাবি-দাওয়াগুলো সম্পর্কে আরো বিস্তারিত পর্যালোচনার প্রয়োজন। আদালত এই মামলার পরবর্তী শুনানির তারিখ ২৪ ডিসেম্বর ধার্য করে। খবর মিল্লাত টাইমস।

মামলার আবেদনে বলা হয়েছে, প্রায় ২৭ টি হিন্দু ও জৈন মন্দির ভেঙে দিয়ে মসজিদটি নির্মিত হয়েছিল। সুলতান কুতুবুদ্দিন দিল্লিতে পা রাখার সাথে সাথে এই ২৭ টি মন্দির ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন। তারপর অতিদ্রুত মন্দিরগুলো ভেঙে ফেলা হয় এবং খোদ মন্দিরের বেঁচে যাওয়া নির্মাণ সামগ্রী দিয়েই একটি মসজিদ তৈরি করা হয়। সেই মসজিদটির নামকরণ হয় কুতুল ইসলাম।’

আবেদনে দাবি করা হয়েছে, এ বিষয়ে সব ধরনের দলীল-প্রমাণ তাদের কাছে মজুদ রয়েছে। সুতরাং মসজিদটির কারণে ধ্বংসপ্রাপ্ত মন্দিরগুলো আবার পুনর্নির্মাণ করতে হবে এবং সেখানকার সাতাশ দেবদেবীর পুজা-উপাসনা করার অধিকার দিতে হবে।

The post এবার কুতুব মিনার মসজিদকে মন্দির বানাতে পিটিশন দায়ের ! appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%81%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ac-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%95%e0%a7%87/

No comments:

Post a Comment