Sunday, December 13, 2020

সোমবার সকাল ৯টায় জাতীয় ঈদগাহে আল্লামা কাসেমীর জানাজা

ফাতেহ ডেস্ক:

হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমী রহ. জানাজা আগামীকাল সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

জামিয়া বারিধারার নায়েবে মুহতামিম হাফেজ মাওলানা নাজমুল হাসান ও জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, আল্লামা নূর হোসাইন কাসেমী আজ (১৩ ডিসেম্বর) বেলা ১ টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি গত ১ ডিসেম্বর ঠাণ্ডাজনিত কারণে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল ভর্তি করানো হয়। সন্দেহ থেকে পরীক্ষা করানো হয় করোনা। তবে কয়েক দফা পরীক্ষা করে তার করোনা নেগেটিভ আসে।

এদিকে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দুপুরে অক্সিজেনের মাত্রা ও রক্তচাপ কমে যাওয়ায় তাকে প্রথমে হাই ডিপেন্ডসি ইউনিটে (এইচডিইউ) নেয়া হয়। পরে অবস্থার আরো অবনতি হলে রাত ৮টায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরে (১১ ডিসেম্বর) শুক্রবার সকালে অক্সিজেনের মাত্রা অনেকটা স্বাভাবিক হয়ে আসে। রক্তচাপ ও হৃৎস্পন্দনও স্বাভাবিক হয়। আজ দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

The post সোমবার সকাল ৯টায় জাতীয় ঈদগাহে আল্লামা কাসেমীর জানাজা appeared first on Fateh24.



source https://fateh24.com/68571-2/

No comments:

Post a Comment