Sunday, December 13, 2020

আল্লামা কাসেমীর ইন্তেকালে মাওলানা মাহফুজুল হকের শোক

ফাতেহ ডেস্ক:

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব ও বারিধারা মাদরাসার মুহতামিম আল্লামা নুর হোসাইন কাসেমীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব ও জামিয়া রাহমানিয়া আরাবিয়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হক।

গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, আল্লামা নুর হোসাইন কাসেমী ছিলেন শীর্ষ আলেমে দ্বীন। দ্বীন-ধর্ম, ওলামায়ে কেরাম ও দেশের মানুষের জন্য আল্লাহর বিশেষ এক নেয়ামত ছিলেন। আজ তিনি মহান আল্লাহর দরবারে চলে গেছেন।

তিনি বলেন, আল্লামা নুর হোসাইন কাসেমি চলে গেলেও তার ফুয়ুজ ও বরকতের ধারা আমাদের মাঝে অব্যাহত থাকবে। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

উল্লেখ্য, আল্লামা নূর হোসাইন কাসেমী আজ (১৩ ডিসেম্বর) বেলা ১ টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি গত ১ ডিসেম্বর ঠাণ্ডাজনিত কারণে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল ভর্তি করানো হয়। সন্দেহ থেকে পরীক্ষা করানো হয় করোনা। তবে কয়েক দফা পরীক্ষা করে তার করোনা নেগেটিভ আসে।

এদিকে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দুপুরে অক্সিজেনের মাত্রা ও রক্তচাপ কমে যাওয়ায় তাকে প্রথমে হাই ডিপেন্ডসি ইউনিটে (এইচডিইউ) নেয়া হয়। পরে অবস্থার আরো অবনতি হলে রাত ৮টায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরে (১১ ডিসেম্বর) শুক্রবার সকালে অক্সিজেনের মাত্রা অনেকটা স্বাভাবিক হয়ে আসে। রক্তচাপ ও হৃৎস্পন্দনও স্বাভাবিক হয়। আজ দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

The post আল্লামা কাসেমীর ইন্তেকালে মাওলানা মাহফুজুল হকের শোক appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ae%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%95%e0%a6%be-2/

No comments:

Post a Comment