আন্তর্জাতিক ডেস্ক:
ইউরোপের সবচেয়ে বেশিসংখ্যক মুসলমান বসবাস করা ফ্রান্সে। মুসলমানদের প্রতি চরম বলপ্রয়োগমূলক পদক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত স্যাম ব্রাউনব্যাক।
স্যাম ব্রাউনব্যাক সাংবাদিকদের বলেন, ফ্রান্সে যা ঘটছে, তা নিয়ে অবশ্যই আমি উদ্বিগ্ন। গঠনমূলক অঙ্গীকার থাকতে পারে। যেটি ক্ষতির বদলে সহায়ক হতে পারে। আপনি যখন মারাত্মকভাবে বলপ্রয়োগে যাবেন, তখন পরিস্থিতি আরও খারাপ অবস্থায়।
ধর্মের সহিংস প্রকাশের নিন্দা জানিয়ে ব্রাউনব্যাক আরও বলেন, যদি আপনি শান্তিপূর্ণভাবে আপনার ধর্ম পালন করেন, তবে আপনি তা পালনের অধিকার রাখেন। আমি মনে করি, উদ্বেগ ও সমস্যাগ্রস্ত এলাকাগুলো শনাক্ত করতে ধর্মীয় নেতাদের সঙ্গে কাজ করলে দেশগুলো সবচেয়ে ভালো করবে। ধর্মীয় গোষ্ঠিগুলোর সঙ্গে অনৈক্যও হবে না।
তিনি বলেন, তাদের মৌলিক ধর্মীয় স্বাধীনতার অধিকার আছে। সরকারের উচিত তাদের সম্মান ও সুরক্ষা দেয়া।
The post মুসলমানদের সঙ্গে ফ্রান্সে যা ঘটছে, তা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8/
No comments:
Post a Comment