ফাতেহ ডেস্ক:
রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এ তথ্য নিশ্চিত করেছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, সোমবার বিকেল ৩টা ৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত হয় দুপুর ১টা ৫৫ মিনিটে।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, দুপুর ১টা ৫৫ মিনিটে রাজধানীর কালশীর ওই বস্তিতে আগুন লাগে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ৬টি ইউনিট পাঠানো হয়। প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে আগুনের সূত্রপাত কীভাবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
The post বস্তির আগুন নিয়ন্ত্রণে appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87/
No comments:
Post a Comment