Monday, December 21, 2020

কাবুলে এমপির গাড়িবহরে হামলা, নিহত ৯

ফাতেহ ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির এক সংসদ সদস্যের (এমপি) গাড়িবহর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই গাড়িবোমা হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। যার মধ্যে নারী ও শিশুও রয়েছে।

রোববার চালানো এই হামলায় আহত হয়েছেন ১৫ জনের বেশি। এর মধ্যে দেশটির পার্লামেন্টের এক সদস্যও রয়েছেন। যাকে টার্গেট করে ওই হামলা চালানো হয়েছে।

বিষয় জানিয়েছেন আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান। কাবুল শহরের এ হামলায় নিহতের মধ্যে নারী ও শিশুর পাশাপাশি বয়স্করাও রয়েছেন এবং নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান তিনি।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, সংসদ সদস্য খান মোহাম্মদ ওয়ারদাকের গাড়ির বহর লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। গাড়িবহরটি কাবুলের কোশাল খান এলাকার একটি মোড় অতিক্রমের সময় বোমার বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের গাড়িতে আগুন ধরে যায়। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের ভবন ও দোকান-পাট।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পার্সটুডে বলছে, খুবই শক্তিশালী বিস্ফোরণ ছিল এটি। বিস্ফোরণে আশপাশের ঘরবাড়িসহ ঘটনাস্থলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করা হয়নি। কয় দিন আগে দেশটিতে একটি কুরআন তেলাওয়াতের অনুষ্ঠানে হামলায় অন্তত ১৫ শিশু নিহত হয়।

The post কাবুলে এমপির গাড়িবহরে হামলা, নিহত ৯ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be/

No comments:

Post a Comment