ফাতেহ ডেস্ক:
রাষ্ট্রপতি মোহাম্মাদ আবদুল হামিদ বলেছেন, ডিজিটাল প্রযুক্তিতে বাংলাদেশ এগিয়ে যাওয়ায় এই করোনার সময়ও দেশের উন্নয়ন ব্যাহত হয়নি। তিনি বলেন, তথ্য প্রযুক্তির বিকাশের ফলে নতুন শিল্প বিপ্লবের সূচনা হয়েছে, যেখানে নতুন প্রজন্মের কর্মসংস্থান হচ্ছে।
আজ (বুধবার) রাজধানীতে তিনদিনের আইসিটি বিষয়ক মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০’ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় এসব বলেন রাষ্ট্রপতি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে তথ্য প্রযুক্তির ভিত্তি রচনা করেছিলেন জানিয়ে তিনি বলেন, দেশের তৃণমূল পর্যন্ত স্বল্পমূল্যে ইন্টারনেট সেবা পৌঁছে গেছে। প্রযুক্তির ক্ষেত্রে এই সাফল্য ধরে রাখতে নিয়মিত গবেষণা চালিয়ে যাওয়ারও আহ্বান জানান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।
The post করোনা দেশের উন্নয়ন থামাতে পারেনি: রাষ্ট্রপতি appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%9f%e0%a6%a8-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4/
No comments:
Post a Comment