আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের মুসলিম দলগুলো ইসলামী সহযোগিতা সংস্থাকে (ওআইসি) চীনের উইঘুরদের গণ-কারাবাসের বিষয়ে প্রতিবাদ করার অনুরোধ করেছে। তারা আন্তর্জাতিক এই সংস্থাটিকে চীনের এই কর্মকাণ্ডে, অনেকে যাকে গণহত্যা বলে অভিহিত করেছেন, সহযোগিতার জন্যও অভিযুক্ত করেন। খবর আলজাজিরা।
ওআইসি ৫৭টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা। কোথাও মুসলিমরা নির্যাতিত হলে ব্যবস্থা নিয়ে থাকে সংস্থাটি। ফিলিস্তিনি অঞ্চল দখল করার জন্য এটি ইজরাইলের সমালোচনা করেছে এবং ভারতের হিন্দু জাতীয়তাবাদী সরকার নিয়ে পাকিস্তানের পক্ষে কথা বলেছে। কিন্তু সৌদি আরবে সদর দফতর অবস্থিত সংস্থাটি চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের বিষয়ে তাদের কোনো উদ্বেগ প্রকাশ করেনি।
মানবাধিকার কর্মীদের মতে, ইসলামী রীতিনীতি উচ্ছেদকরণ প্রচেষ্টার অংশ হিসেবে এবং জোরপূর্বকভাবে সম্প্রদায়টিকে মিশিয়ে দিতে জিনজিয়াংয়ে এক মিলিয়নেরও বেশি উইঘুর এবং অন্যান্য তুর্কিভাষী মুসলিমদের ক্যাম্পে আটকে রাখা হয়েছে। কিন্তু গত ২০১৯ সালের মার্চে একটি প্রতিনিধিদলের চীন সফরের পর এক বিবৃতিতে মুসলিম নাগরিকদের যত্নের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী চীনের প্রচেষ্টার প্রশংসা করে ওআইসি।
কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্সসহ যুক্তরাষ্ট্রের মুসলিম সংগঠনগুলোর একটি জোট অভিযোগ করেছে, চীনের ক্ষমতার কাছে ওআইসি কাপুরুষ হয়ে গেছে।
আমেরিকান মুসলিম স্কলার এবং মানবাধিকার কর্মী ওমর সুলেইমান বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, ‘এটা অত্যন্ত স্পষ্ট যে, মুসলিম বিশ্বের উপর চীনের অর্থনৈতিক দখল রয়েছে এবং প্রতিটি মুসলিম দেশকে চীন এতটাই আলাদা করে ফেলতে সক্ষম হয়েছে যে, তারা উইঘুর সঙ্কটের বিষয়ে ঠোঁট নাড়াতেও ভয় পাচ্ছে।’
The post উইঘুর মুসলিমদের গণহত্যা নিয়ে কেন কথা বলে না ওআইসি? appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%89%e0%a6%87%e0%a6%98%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/
No comments:
Post a Comment