Tuesday, December 15, 2020

‘স্বাধীনতা রক্ষায় আলেমদেরকে সজাগ থাকতে হবে’

ফাতেহ ডেস্ক:

সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ১৯৭১ সালে লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনভাবেই বৃথা যেতে পারে না। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব। কোন অপশক্তি যাতে আমাদের এই স্বাধীনতা নস্যাত করতে না পারে সেজন্য আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

আজ মঙ্গলবার বিকেলে মাওলানা আতহার আলী রহ. মিলনায়তনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

পার্টির সহ-সভাপতি মুফতি জিয়াউল হক মজুমদার এর সভাপতিত্বে ও মহাসচিব মুফতি মুহাম্মদ আব্দুল কাইয়ুম এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মাওলানা শেখ লোকমান হোসেন, সহকারী মহাসচিব মোঃ রবিউল আলম মজুমদার, প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন, ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ নুরুজ্জামান নেজামী, কেন্দ্রীয় সদস্য মাওলানা আশরাফ আলী জিহাদী।

সভায় শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

The post ‘স্বাধীনতা রক্ষায় আলেমদেরকে সজাগ থাকতে হবে’ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a6/

No comments:

Post a Comment