ফাতেহ ডেস্ক:
ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে অন্তত ৮টি রক্ষেট নিক্ষেপ করা হয়েছে। এতে সুরক্ষিত গ্রিন জোনে একাধিক ভবনের ক্ষতি হয়েছে। তবে দূতাবাস ভবনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ইরাকের নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে। গণমাধ্যমটির সাংবাদিকরা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন।
ইরাকের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাতে এসব হামলা হয়। এতে এক ইরাকি সেনাসদস্য আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।
প্রসঙ্গত, ইরানের এলিট ফোর্স আইআরজিসির বিশেষ শাখা কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি হত্যার বার্ষিকীর আগে এই রকেট হামলার ঘটনা ঘটলো। গত বছর বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় তিনি নিহত হন।
ইরাকি সেনাবাহিনী বিবৃতিতে বলেছে, একটি সশস্ত্র গ্রুপ এসব রকেট হামলা চালিয়েছে। এর বেশিরভাগই বিভিন্ন ভবন ও চেকপোস্টে আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
মিডেল ইস্ট মনিটরের প্রতিবেদনে প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় গ্রিন জোনে থাকা মার্কিন দূতাবাসে সাইরেন বাজতে থাকে। এ সময় সেখানে অবস্থানরত লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করে।
মার্কিন দূতাবাস এ হামলার নিন্দা জানিয়েছে। এই হামলায় জড়িতদের জবাবদিহিতার আওতায় আনতে ইরাকের সব রাজনৈতিক নেতা ও সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। সেইসঙ্গে এ ধরনের হামলা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও বলা হয়েছে।
এই হামলার নিন্দা জানিয়েছেন ইরাকের প্রেসিডেন্টের একজন মুখপাত্রও।
প্রসঙ্গত, কাসেম সোলাইমানি হত্যার পর থেকে বাগদাদের ওই গ্রিন জোনে বেশ কয়েক দফা রকেট হামলার ঘটনা ঘটেছে। দেশটিতে থাকা মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে চালানো হামলার জন্য ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করা হয়।
The post বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে ৮টি রকেট নিক্ষেপ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%a6%e0%a7%82%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-4/
No comments:
Post a Comment