ফাতেহ ডেস্ক:
ইজরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের সিদ্ধান্ত নিয়েছে মরক্কো সরকার। সেটির প্রতিবাদে দেশটির রাজধানী রাবাতে পার্লামেন্টের বাইরে বিক্ষোভ প্রদর্শনের কথা ছিল ছয়টি সংগঠনের। কিন্তু তার অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়, বিক্ষোভ প্রদর্শনের অনুমতি না দেয়ায় সরকারের এ সিদ্ধান্তকে ‘বিপজ্জনক পদক্ষেপ’ বলে নিন্দা জানিয়ে একটি যৌথ বিবৃতি জারি করেছে সংগঠনগুলো।
সেখানে বলা হয়েছে, আরব ও আফ্রিকান সরকারগুলো এমন এক সময়ে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে, যখন তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা এবং আন্তর্জাতিকভাবে তাদের বিচ্ছিন্ন করা জরুরি হয়ে পড়েছে।
যে ছয়টি সংগঠন এই বিবৃতি দিয়েছে, তারা হলো- রাউস ডেমোক্র্যাটিক দে সলিডারিটিক অ্যাভেক লেস পিউপলস, মরোক্কান কোয়ালিশন ফর হিউম্যান রাইটস কমিটি, মরোক্কান অ্যাসোসিয়েশন ফর দ্য সাপোর্ট অব দ্যা কজেস অব দ্যা ন্যাশন, বয়কট-বিভক্তকরণ ও নিষেধাজ্ঞার আন্দোলন (বিডিএস), মরোক্কান ক্যাম্পেইন ফর দ্যা একাডেমিক এন্ড কালচারাল বয়কট অফ ইসরায়েল (ম্যাকবিআই) এবং আল-বেদাযর ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি কমিটি।
এর আগে গত বৃহস্পতিবার মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ ঘোষণা করেছিলেন, তারা ইসরায়েলের সঙ্গে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করবে এবং তেল আবিবের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব দ্বিপক্ষীয় ও কূটনৈতিক সম্পর্ক শুরু করবে। রাজকীয় আদালতের জারি করা এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়েছে।
বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, সরকারের এই পদক্ষেপ ফিলিস্তিনিদের পক্ষে ন্যায়বিচারের লড়াইয়ে মরক্কোর স্থায়ী ও টেকসই প্রতিশ্রুতি এবং মধ্যপ্রাচ্যে ন্যায়বিচার ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সক্রিয় বাস্তবতায় কোনোভাবেই প্রভাব ফেলবে না।
The post ইজরাইলবিরোধী বিক্ষোভের অনুমতি দেয়নি মরক্বো appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8b%e0%a6%ad%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85/
No comments:
Post a Comment