Sunday, December 6, 2020

ইজরাইলি বাহিনীর হাতে ফিলিস্তিনি কিশোর নিহত

ফাতেহ ডেস্ক:

দখলকৃত পশ্চিম তীরে বিক্ষোভ চলাকালীন সময়ে ইজরাইলি সেনাবাহিনীর সাথে সংঘর্ষে একজন ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছেন বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।

তেরো বছর বয়সী আলী আয়মান নসর আবু আলিয়া শুক্রবার রামাল্লার উত্তরে বিক্ষোভ চলাকালীন সময়ে “সরাসরি পেটে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ” করে বলে মন্ত্রণালয় তার বিবৃতিতে জানায়।

তারপর তাকে রামাল্লার একটি হাসপাতালে চিকিৎসার জন্য গুরুতর অবস্থায় নিয়ে যাওয়া হয় যেখানে পরে সে মারা যায়, মন্ত্রণালয় জানিয়েছে।

ইজরাইলের এক সামরিক মুখপাত্র বলেছে যে ইসরাইলি সামরিক গাড়িতে পাথর নিক্ষেপ ও টায়ার জ্বালানোর চেষ্টা করায় এমন কয়েক ডজন ফিলিস্তিনিদের মুখোমুখি হতে গিয়ে “দাঙ্গা রোধের” ব্যবস্থা নিয়েছে ইসরাইলি সৈন্যরা।

দাঙ্গার সময় সরাসরি গুলি ব্যবহারের রিপোর্টগুলি সত্য নয় তবে বেশ কয়েকজন দাঙ্গাকারী আহত ও একজন নিহত হওয়া সম্পর্কে দাবি আছে বলে জানা গেছে,” মুখপাত্র জানিয়েছেন।

আল-মুঘাইয়ার গ্রাম পরিষদের সদস্য মারজৌক আবু নাঈম জানান, ফিলিস্তিনি কিশোর রামাল্লার নিকটবর্তী আল-মুঘাইয়ার গ্রামে অবৈধ ইজরাইলি বসতিগুলির বিরুদ্ধে অনুষ্ঠিত একটি সাপ্তাহিক প্রতিবাদে এসেছিল।

ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় হত্যাকাণ্ডের বিষয়ে এক বিবৃতিতে বলেছে: “এই কুৎসিত অপরাধটি যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ।”

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে আরও চার জন আহত হয়েছে।

ফিলিস্তিনের আল-মুঘাইয়ার গ্রামটির নিকটে বেশ কয়েকটি অবৈধ ইজরাইলি জনবসতি অবস্থিত এবং অতীতে এখানে ফিলিস্তিনি ও অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের মধ্যে সংঘর্ষ ঘটেছে।

ইজরায়েল ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীরে দখল করে রেখেছে।

২.৮ মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি বাস করে এরকম এলাকায় ৪৫০,০০০ এরও বেশি ইজরাইলিরা এই অঞ্চলে বসতি স্থাপন করেছে। সূত্র –আলজাজিরা

The post ইজরাইলি বাহিনীর হাতে ফিলিস্তিনি কিশোর নিহত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2/

No comments:

Post a Comment