Friday, December 11, 2020

হেফাজতের মহাসচিব কাসেমীর অবস্থার আরও অবনতি

ফাতেহ ডেস্ক:

রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন হেফাজতে ইসলামের মহাসচিব শাইখুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমীর অবস্থার আরও অবনতি হয়েছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়জী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শাইখুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমী সাহেব হুজুরের অবস্থার আরও অবনতি হয়েছে। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়ার চেয়েছেন স্বজনরা।

এর আগে, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরের দিকে তাকে ইউনাইটেড হাসপাতালের হাই ডিপেন্ডসি ইউনিটে (এইচডিইউ) নেওয়া হয়েছিলো। সন্ধ্যায় অবস্থা খারাপের দিকে গেলে সিসিইউতে নেওয়া হয়। পরে স্বাস্থ্যের আরও অবনতি ঘটায় আইসিইউতে নেওয়া হয়।

নূর হোসাইন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহ-সভাপতি এবং আল-হাইয়া বোর্ডের কো-চেয়ারম্যান। গত ১ ডিসেম্বর শ্বাসকষ্ট হওয়ায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। নূর হোসাইন কাসেমীর ঠাণ্ডা ও শ্বাসকষ্ট থাকলেও তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা যায়।

The post হেফাজতের মহাসচিব কাসেমীর অবস্থার আরও অবনতি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ab%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ae%e0%a7%80%e0%a6%b0/

No comments:

Post a Comment