ফাতেহ ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গত কয়েক দিন ধরেই চলছে দল বদলের নাটক। এরই অংশ হিসেবে গত শনিবার রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে এক সমাবেশের মাধ্যমে অন্তত ২২ জন নেতাকে নিয়ে দেশটির কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দেন।
এ ঘটনার দুই দিন পর গত সোমবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এমপি সৌমিত্র খাঁনের স্ত্রী সুজাতা মণ্ডল খাঁন তৃণমূল কংগ্রেসে যোগ দেন। দলে ঠিকভাবে সম্মান দেওয়া হচ্ছে না অভিযোগ তুলে তিনি দল ছাড়েন।
সংবাদ সম্মেলন ডেকে সুজাতা খাঁন বলেন, গেরুয়া শিবিরে (বিজেপি) এখন আস্থাভাজনদের চেয়ে এখন অযোগ্য ও দুর্নীতিবাজ নেতারা বেশি গুরুত্ব পাচ্ছেন।
তবে স্ত্রীর এমন ঘোষণায় হতবাক হয়ে যান সৌমিত্র খাঁন। কয়েক ঘণ্টা পরই তিনি পাল্টা সংবাদ সম্মেলন করে জানান, স্ত্রী সুজাতাকে বিবাহ বিচ্ছেদের নোটিস পাঠিয়েছেন তিনি। সেইসঙ্গে তিনি তার স্ত্রীকে অনুরোধ করেছেন, যেন নিজের নামের শেষে আর তার (সৌমিত্র) পদবী ব্যবহার না করেন।
সুজাতা খাঁন সংবাদ সম্মেলনে বলেন, লোকসভা নির্বাচনে স্বামীকে জেতাতে আমি অনেক ত্যাগ স্বীকার করেছি। কিন্তু তার বিনিময়ে আমরা কিচ্ছুই পায়নি। উল্টো আমার ওপর শারীরিকভাবে হামলা হয়েছে। তাই এখন আমি আমাদের প্রিয় নেতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করতে চাই।
টাইমস অব ইন্ডিয়া বলছে, এই সিদ্ধান্ত তার স্বামীর রাজনৈতিক জীবনে কোনো প্রভাব ফেলবে কি না- এমন প্রশ্নের জবাবে সুজাতা খাঁন বলেন, তিনি কী করবেন, সেটা সম্পূর্ণ তার সিদ্ধান্ত।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, স্ত্রীর ওই সংবাদ সম্মেলনের পর তড়িঘড়ি সংবাদ সম্মেলন ডাকেন সৌমিত্র খাঁন। তিনি বিষ্ণুপুরের এমপি ও বেঙ্গল যুব মোর্চার সভাপতি।
সংবাদ সম্মেলনে সৌমিত্র জানান, তিনি সুজাতাকে বিবাহ বিচ্ছেদের নোটিস পাঠিয়েছেন। এর মাধ্যমে তাদের ১০ বছরের বৈবাহিক জীবনের ইতি টানার ঘোষণা দেন তিনি।
The post তৃণমূলে যোগ দেয়ায় স্ত্রী ‘তালাক’ বিজেপি নেতার appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a3%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%a6%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80/
No comments:
Post a Comment