ফাতেহ ডেস্ক:
জুয়ার আসর থেকে ২১ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল শুক্রবার দিবাগত রাতে রাজধানীর যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
শনিবার সন্ধ্যায় র্যাব-১০-এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান এ তথ্য জানান।
শাহরিয়ার জিয়াউর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে দক্ষিণ যাত্রাবাড়ীর মীরহাজীরবাগ এলাকায় অভিযান চালায়। অভিযানে জুয়াখেলা অবস্থায় ১১ জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। সে সময় তাদের কাছ থেকে ১৪টি মুঠোফোন, ৩০০ পিস জুয়া খেলার কার্ড ও নগদ ২০ হাজার ৮২০ টাকা উদ্ধার করা হয়।’
একই রাতে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার আমিরাবাগ বাগাম গাছতলা এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সে সময় জুয়ার আসর থেকে ১০ জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৫টি মোবাইল ফোন, ২৬৯ পিস জুয়া খেলার কার্ড ও ৩৬ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয় বলেও জানান ওই উপ-অধিনায়ক।
আসামিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে শাহরিয়ার জিয়াউর রহমান বলেন, ‘আটককৃতরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন ধরে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল। জুয়া খেলার মাধ্যমে তারা নিজেদের সর্বস্ব হারাচ্ছে। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।’
যাত্রাবাড়ী এলাকা থেকে আটকরা হলেন মো. আলী আহম্মদ (৩৮), মো. সুজন (৪৮), মো. সালাউদ্দিন (৪৫), মো. জাহাঙ্গীর আলম (৪৩), মো. মনির হোসেন (৩৭), মো. সেলিম (৪৮), মো. আব্দুর রহিম (৩৮), মো. লাল মিয়া (৫০), মো. আব্দুল মালেক (৫০), মো. চুনু মিয়া (৪৮), মো. বাবুল মৃধা (৪৬)।
কেরানীগঞ্জ মডেল থানা এলাকা থেকে আটককৃতরা হলেন মো. মারুফ (৪০), মো. রকিবুল হাসান শাওন (৩৭), মো. নোমান আরাফাত রবিন (৩৬), মো. ফয়সাল হোসেন (৩৫), মো. দ্বীন ইসলাম (৩৫), মো. আ. ওহাব (৫২), মো. রজব আলী (৩৫), মো. সুমন মিয়া (৩৬), মো. কামরুল ইসলাম (৩৯) ও মো. মামুন হোসেন (৩৭)।
The post জুয়ার আসর থেকে ২১ জনকে গ্রেপ্তার করেছে র্যাব appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%9c%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%b0-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%a7-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0/
No comments:
Post a Comment