ফাতেহ ডেস্ক:
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, বৃটিশরা এদেশকে দুইশত বছর পর্যন্ত শাসন করে উলামায়ে কেরাম ও ইসলামপন্থিদেরকে রাজনীতিমুক্ত করার তালিম দিয়ে গেছেন। মুসলমানরা হলো সেই জাতি যারা অর্ধজাহান শাসন করে বিশ্বে ইসলামের রোল মডেল স্থাপন করে গেছেন। আজ সেই বীরের জাতিরা রাজনীতিমুক্ত থাকতে পছন্দ করেন। ফলে বিশ্ব নিয়ন্ত্রণ করছে সন্ত্রাস, দুর্নীতিবাজ ও চরিত্রহীনরা। মুসলমানরা যতদিন ইসলামের উপর কায়েম থেকে বাতিল ও আল্লাহদ্রোহী শক্তির মোকাবেলা করেছিলো ততদিন তারা বিশ্ব শাসন করেছে। আর যখনই দুনিয়ালোভী, ক্ষমতালোভীদের কাছে মাথানত করেছে, তখন পদে পদে জুলুম-নির্যাতনের শিকার হচ্ছে। তিনি বলেন, প্রকৃত নায়েবে নবীরা ইসলাম প্রতিষ্ঠা তথা ইসলামী রাজনীতি থেকে দূরে থাকতে পারে না।
আজ বিকেলে রাজধানীল বাড্ডাস্থ সিরাজ কনভেনশন সেন্টারে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তর আয়োজিত মহানগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারি মহাসচিব ও উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা নূরুল করীশ আকরাম, শিক্ষকনেতা প্রভাষক আব্দুস সবুর। উত্তর সভাপতি মুহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ছাত্র আন্দোলন মহানগর উত্তর, ইসলামী আন্দোলনসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ইলামায়ে কেরাম রাজনীতি থেকে দূরে থাকার কারণে দেশ পরিচালনা করছেন চোর, ডাকাত ও লুটেরা। গোটা দেশ এখন লুটেরাদের রাজ্যে পরিণত হয়েছে। তিনি বলেন, আমাদের প্রয়োজনের সময় যারা পেঁয়াজ পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়, তাদের দেয়া উপহার বর্জন করা উচিত। কেননা তার মধ্যে ষড়যন্ত্র থাকতে পারে।
The post ‘ওলামায়ে কেরাম রাজনীতি থেকে দূরে থাকায় দেশ লুটেরাদের অভয়ারণ্যে পরিণত হয়েছে’ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%93%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%a5/
No comments:
Post a Comment