ফাতেহ ডেস্ক:
জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে ভোটাভুটিতে মিয়ানমারের বিরুদ্ধে অবস্থান নিল আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৯টি দেশ।
বৃহস্পতিবার ৭৫তম জাতিসংঘ সাধারণ পরিষদের ৪৮তম প্লেনারি অধিবেশনে মিয়ানমারের বিরুদ্ধে আনা একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে এই ৯ দেশ।
দেশগুলো হল: ক্যামেরুন, ইকুয়েটরিয়াল গিনি, নামিবিয়া, কেনিয়া, লেসেথো, মোজাম্বিক, তানজানিয়া, পালাউ ও সলোমন দ্বীপপুঞ্জ। ২০১৯ সালে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সাধারণ পরিষদে এই প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান নেয় নি এই ৯ দেশ।
গত বছরের নভেম্বরে জাতিসংঘের তৃতীয় কমিটিতে এই প্রস্তাব উত্থাপন করে ইউরোপীয় ইউনিয়ন এবং ওআইসি। রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়া, প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিসহ বেশ কিছু পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে প্রস্তাবে।
প্রস্তাবের পক্ষে এবং মিয়ানমারের বিরুদ্ধে মোট ১৩০টি ভোট পড়েছে। প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে মিয়ানমার, চীনসহ ৯ দেশ। আর ভোটাভুটি থেকে বিরত ছিল ভারত, নেপাল, ভুটান, জাপানসহ ২৫ দেশ।
The post জাতিসংঘে নতুন করে মিয়ানমারের বিরুদ্ধে অবস্থান নিল ৯ দেশ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae/
No comments:
Post a Comment