আন্তর্জাতিক ডেস্ক:
নতুন বছর থেকে ইমাম নিবন্ধন বাধ্যতামূলক করেছে অস্ট্রিয়া। সে অনুযায়ী দেশটির সমস্ত ইমামদের সরকারিভাবে এখন নিবন্ধিত হতে হবে। একই উদ্যোগ নিতে ইউরোপীয় ইউনিয়নকেও আহ্বান জানিয়েছে দেশটি। খবর ডয়চে ভেলে।
গত নভেম্বরে ভিয়েনায় বন্দুকধারীর হামলায় চারজন নিহত ও ২৩ জনের আহত হওয়ার পর নতুন বেশ কিছু সিদ্ধান্ত নেয় অস্ট্রিয়ার সরকার। তার একটি ছিল ইমাম নিবন্ধন।
শনিবার জার্মান সংবাদপত্র ডি ভেল্টকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির ইউরোপীয়বিষয়ক মন্ত্রী ক্যরোলিন এডস্টাডলার বলেন, রাজনৈতিক ইসলাম মোকাবেলায় ইমাম নিবন্ধন জরুরি। বেশিরভাগ ইমামরা বিভিন্ন ইউরোপীয় দেশ হয়ে আসেন, কাজেই নিরাপত্তা কর্তৃপক্ষের জানা প্রয়োজন কে কখন কোন মসজিদে কী ধরনের ধর্মীয় প্রচার চালাচ্ছেন।
তিনি মনে করেন ইইউ তহবিলের অর্থ যাতে কোনো ‘ইসলামিস্ট’ ও ইহুদি বিরোধী সংগঠনের হাতে না যায় সেটি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত। এরই মধ্যে অস্ট্রিয়া মসজিদে বিদেশি অর্থায়ন নিষিদ্ধ করেছে।
The post অস্ট্রিয়ায় ইমাম নিবন্ধন বাধ্যতামূলক, উদ্যোগ নিতে ইইউকেও আহ্বান appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%87%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a8/
No comments:
Post a Comment