Sunday, January 3, 2021

ইরফান সেলিমের মাদক মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

ফাতেহ ডেস্ক:

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদের বিরুদ্ধে চকবাজার থানায় করা মাদক আইনের দুই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ১৭ই জানুয়ারি ঠিক করেছে আদালত।

আজ রবিবার (৩রা জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকা মহানগরের হাকিম শাহিনুর রহমান এই দিন ধার্য করেন।

সকালে ইরফান ও তার দেহরক্ষী জাহিদকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। এর আগে ২৮শে অক্টোবর এ দুজনের বিরুদ্ধে করা মাদক মামলায় ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদ এজাহার গ্রহণ করে ৩রা ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন।

গত ২৬শে অক্টোবর সকালে হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমসহ চার জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেন নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খান।

এর আগের দিন ২৫শে অক্টোবর রাতে কলাবাগানের ট্রাফিক সিগন্যালে হাজী সেলিমের একটি গাড়ি থেকে দুই-তিন জন ব্যক্তি নেমে ওয়াসিম আহমেদ খানকে ফুটপাতে ফেলে এলোপাতাড়ি মারধর করে। পরে ট্রাফিক পুলিশ এসে তাকে উদ্ধার করে।

পথচারীরা এই দৃশ্য ভিডিও করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ধানমন্ডি থানা পুলিশ এসে ঘটনাস্থল থেকে গাড়িটি থানায় নিয়ে যায়।

The post ইরফান সেলিমের মাদক মামলার তদন্ত প্রতিবেদন পেছাল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%b0%e0%a6%ab%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be/

No comments:

Post a Comment