আন্তর্জাতিক ডেস্ক:
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডার্ন বলেছেন, মুসলিম সম্প্রদায়কে সাহায্য করার ক্ষেত্রে তার দেশের দায়িত্ব আছে।
ক্রাইস্টচার্চের দুটি মসজিদে নৃশংস হামলার দুবছর পূর্তি উপলক্ষ্যে এক আবেগঘন বক্তৃতায় তিনি এমন মন্তব্য করেন। শনিবার কঠোর নিরাপত্তায় নিহতদের স্মরণানুষ্ঠানে কয়েকশ লোক যোগ দিয়েছেন।
২০১৯ সালের ১৫ মার্চে শুক্রবার জুমার নামাজের সময় এক খ্রিস্টান উগ্রপন্থীর হামলায় অন্তত ৫১ মুসলমান নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন কয়েক ডজন।
এ হামলার ঘটনায় মুসলমানদের প্রতি সহানুভূতি প্রকাশ করে বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছিলেন জাসিন্দা। এছাড়া নিউজিল্যান্ডে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনও কঠোর করেন তিনি।
The post মুসলমানদের সাহায্য করা আমার দেশের দায়িত্ব: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%af%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%86/
No comments:
Post a Comment