Saturday, March 13, 2021

শ্রীলংকায় বোরকা ও হাজারের বেশি মাদ্রাসা বন্ধ করার উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক:

এক হাজারেরও বেশি মাদ্রাসা ও নারীদের বোরকা পরিধান নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে শ্রীলংকার সরকার।

শনিবার দেশটির জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী সারাথ উইরাসেকেরা এ খবর দিয়েছেন বলে রয়টার্স ও আল জাজিরা জানিয়েছে।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের সময়ে অতীতে মুসলিম মহিলা ও মেয়েরা কখনো বোরকা পরতো না। এটি ধর্মীয় চরমপন্থার লক্ষণ, যা সাম্প্রতিক কালে এসেছে। আমরা অবশ্যই এটা নিষিদ্ধ করতে যাচ্ছি।

জাতীয় নিরাপত্তাজনিত কারণে মুসলিম নারীদের পুরো মুখমণ্ডল ঢেকে রাখা নিষিদ্ধ করতে শুক্রবার ক্যাবিনেটের অনুমোদনের জন্য একটি নথিতে স্বাক্ষর করেছেন বলেও জানান শ্রীলংকার জননিরাপত্তাবিষয়ক এ মন্ত্রী।

মন্ত্রী ভিরাসেকারা আরও বলেন, সরকার এক হাজারেরও বেশি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এসব মাদ্রাসা শ্রীলঙ্কার জাতীয় শিক্ষানীতি অনুসরণ করছে না বলে অভিযোগ করেন তিনি।

 

The post শ্রীলংকায় বোরকা ও হাজারের বেশি মাদ্রাসা বন্ধ করার উদ্যোগ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b2%e0%a6%82%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87/

No comments:

Post a Comment