আন্তর্জাতিক ডেস্ক:
প্রভাবশালী ‘টাইম’ পত্রিকার বিবেচনায় চলতি বছরে বিশ্বকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছেন- এমন ২০ জনের তালিকায় স্থান পেয়েছেন তালেবানের অন্যতম প্রতিষ্ঠাতা ও ভারতপ্রাপ্ত উপ-প্রধানমন্ত্রী আবদুল গনি বারাদার। এছাড়াও তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের সাথে স্থান পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মমতা ব্যানার্জি।
‘লিডারস’ বিভাগে ২০ জনের মধ্যে স্থান হয়েছে ভারতের সিরাম ইনস্টিটিউটের প্রধান আদার পুনাওয়ালার। সব মিলিয়ে ১০০ জনের নামের তালিকা প্রকাশ করেছে পত্রিকাটি।
ম্যাগাজিনটিতে আগস্টে আফগানিস্তানে তালেবানের বিজয়ে বারাদারের ভূমিকার বিষয়টি উল্লেখ করা হয়। এ ছাড়া তালেবান যখন কাবুলে প্রবেশ করে তখন রক্ষপাতহীন ক্ষমতা দখল, সাবেক সরকারকে ক্ষমা ঘোষণা, সরকার গঠন ও পার্শ্ববর্তী দেশের বিশেষ করে চীন ও পাকিস্তান আফগানিস্তান সফরে বারাদারের মধ্যস্থতার কথা বলা হয়।
নরেন্দ্র মোদিকে নিয়ে লেখা বেশ নেতিবাচক। লেখা হয়েছে, ‘কোভিড মোকাবিলায় তার ব্যর্থতার জন্যই ভারতে এত মৃত্যু। স্বাধীনতার পরে ৭৪ বছরে জওহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধীর পরে নরেন্দ্র মোদি তৃতীয় প্রভাবশালী প্রধানমন্ত্রী। অনেকেই ভেবেছিলেন সমাজতান্ত্রিক অতীত থেকে দেশকে তিনি ভবিষ্যৎ ধনতন্ত্রের দিকে নিয়ে যাবেন। পরিবর্তন একটা করেছেন বটে মোদি, ধর্মনিরপেক্ষতা থেকে ভারতকে ধাক্কা দিয়ে পাঠিয়েছেন হিন্দু জাতীয়তাবাদের দিকে। সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের অধিকার কেড়ে নেয়া ছাড়া মোদি সরকার সেই সব সাংবাদিকদেরও জেলে ভরেছেন, যারা এই বিষয়গুলোকে সামনে এনেছেন। দু’টি আন্তর্জাতিক ‘থিঙ্ক ট্যাঙ্ক’ সমীক্ষার পরে সিদ্ধান্তে এসেছে, তার নেতৃত্বে ভারত গণতন্ত্র থেকে ‘নির্বাচনী স্বৈরাচার’-এর দিকে এগিয়ে চলেছে’।
The post টাইম’-এর বর্ষসেরা ২০ জনের তালিকায় আবদুল গনি বারাদার appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%ae-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be-%e0%a7%a8%e0%a7%a6-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4/
No comments:
Post a Comment