ফাতেহ ডেস্ক:
ওয়াজ মাহফিলে কোরআনের আলোকে জঙ্গিবাদ-সন্ত্রাস-মাদকবিরোধী বক্তব্য দিতে ওলামা মাশেয়েখদের প্রতি আহ্বান জানিয়েছেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ।
সম্প্রতি জেলা পুলিশের আহ্বানে জেলার প্রতিটি উপজেলা থেকে ওলামা মাশায়েখ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীদের কাছ থেকে লেখা আহ্বান করা হয়।
মাধবপুরের ৪৬ জনের কাছ থেকে লেখা পাওয়া যায়। এর মধ্যে ১৫ জনকে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, জুয়াসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য প্রদানের জন্য মনোনীত করা হয়।
শীত মৌসুমে বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ওই সব ওয়াজ মাহফিলে নামিদামি বক্তারা ওয়াজ করেন। এতে বিপুল সংখ্যক জনতার উপস্থিতি থাকে তাই ওইসব ওয়াজ মাহফিলে মানুষকে কোরআন হাদিসের আলোকে সচেতন করতে পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়।
মাধবপুর থানা পুলিশের উদ্যোগে বয়ানে বয়ানে জনসচেতনতা দৃষ্টির লক্ষ্যে এ্যাসাইমেন্টে অংশগ্রহণকারীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
The post ওয়াজ মাহফিলে জঙ্গিবাদ-সন্ত্রাস-মাদকবিরোধী বক্তব্য দেয়ার আহ্বান appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%9c-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%b8%e0%a6%a8/
No comments:
Post a Comment