Tuesday, December 8, 2020

ভাস্কর্য নিয়ে আমি কথা বলতে চাই না: মির্জা ফখরুল

ফাতেহ ডেস্ক:

চলমান ভাস্কর্য বিতর্ক নিয়ে কিছু বলতে চান না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারণ, এটি তাঁর কাছে কোনো ইস্যু না। আজ মঙ্গলবার সকালে তিনি ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ভাস্কর্য নিয়ে আমি কথা বলতে চাই না। এটা আমার কাছে কোনো ইস্যু না। আমাদের কাছে এখন ইস্যু হচ্ছে গণতন্ত্র, আমার অধিকার। আমার সাংবিধানিক অধিকারকে প্রতিষ্ঠিত করা। আমরা এখন ভোট দিতে পারি না। কথা বলতে পারি না। লিখতে পারি না।’

দেশে জঙ্গিবাদ নেই, দাবি করে বিএনপির মহাসচিব বলেন, ‘কথা নেই বার্তা নেই, গ্রামের মধ্যে জঙ্গি খুঁজে পাওয়া যাচ্ছে। সেখানে তাদের বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে। এগুলো সব সাজানো। বাংলাদেশে কোনো জঙ্গি আছে বলে আমি মনে করি না। তবে মৌলবাদ আছে।মৌলবাদীদের উত্থানের পেছনে যদি কারও হাত থাকে, তবে সেটা আওয়ামী লীগেরই আছে। বর্তমান সরকার মৌলবাদকে উসকে দিচ্ছে, যাতে তারা রাজনৈতিক ফায়দা লুটতে পারে।’

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আমীন, সহসভাপতি আল মামুন আলম, নুর ই শাহাদাত, অর্থবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবুনুর প্রমুখ।

The post ভাস্কর্য নিয়ে আমি কথা বলতে চাই না: মির্জা ফখরুল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%a4/

No comments:

Post a Comment