Monday, December 7, 2020

দুপুর ১২টায় জরুরি সংবাদ সম্মেলনে আসছেন চরমোনাই পীর

ফাতেহ ডেস্ক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরোধিতা করে বক্তব্য দেয়ায় দেশের তিন আলেমের বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগে মামলাসহ উদ্ভূত পরিস্থিতিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

আজ মঙ্গলবার (০৮ ডিসেম্বর) দুপুর ১২টায় পুরানা পল্টনের সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে ভাস্কর্য নিয়ে দলের অবস্থান তিনি পরিস্কার করবেন বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি তিন আলেমের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবি আসতে পারে বলে জানা গেছে।

সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম, হেফাজত ইসলামে আমির জুনাইদ বাবুনগরী, খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। ঢাকার আদালত মামলা আমলে নিয়ে আগামী ৭ জানুয়ারির মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, রাজধানীর ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে ইসলামভিত্তিক দলগুলো আন্দোলন করছে।

The post দুপুর ১২টায় জরুরি সংবাদ সম্মেলনে আসছেন চরমোনাই পীর appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a7%a7%e0%a7%a8%e0%a6%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%9c%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%b8/

No comments:

Post a Comment