ফাতেহ ডেস্ক:
টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে ৪ দিনমজুর নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ কামাল হোসেন।
তিনি জানান, এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে তিনি তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানাতে পারেননি।
The post টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৪ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%9f%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82/
No comments:
Post a Comment