Wednesday, December 23, 2020

ফ্রান্সে ৩ পুলিশকে গুলি করে হত্যা

ফাতেহ ডেস্ক:

সহিংসতার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পর ফ্রান্সের তিনজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত একজন আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে বলছে, ফ্রান্সের কেন্দ্রীয় পুই ডে ডোম এলাকায় বুধবার হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। প্রতিবেদনে আরো বলা হয়, ৪৮ বছর বয়সী এক ব্যক্তি পুলিশকে লক্ষ করে গুলি চালিয়েছেন।

স্থানীয় প্রশাসন হতাহতের বিষয়টি জানিয়েছে। জানা গেছে, পারিবারিক সহিংসতার ঘটনায় পুলিশের কাছে সহায়তা চেয়ে ফোন করা হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পর তোপের মুখে পড়ে।

ঘটনাস্থলে পৌঁছার পর পুলিশ সদস্যরা একজন নারীকে উদ্ধারের চেষ্টা করছিলেন। ওই সময় অভিযুক্ত যুবক পুলিশকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। গুলিবিদ্ধ তিন পুলিশ ঘটনাস্থলেই মারা গেছেন। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বন্দুকধারীর আটকের ব্যাপারে একটি অভিযান চলছে। সূত্র: রয়টার্স, সিজিটিএন

The post ফ্রান্সে ৩ পুলিশকে গুলি করে হত্যা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87-%e0%a7%a9-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%95%e0%a7%87-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%95/

No comments:

Post a Comment