Friday, April 9, 2021

সবচে দীর্ঘ রোজা গ্রিনল্যান্ডে, সবচে কম নিউজিল্যান্ডে

আন্তর্জাতিক ডেস্ক:

এ বছর সবচেয়ে বেশি সময় ধরে রোজা রাখবে গ্রিনল্যান্ডের মুসলিমরা। তাদের রোজা রাখতে হবে ১৯ ঘণ্টা ৫৭ মিনিট।

এরপর রয়েছে যথাক্রমে আইসল্যান্ড (১৯ ঘণ্টা ৫৬ মিনিট), ফিনল্যান্ড (১৯ ঘণ্টা ৯ মিনিট), সুইডেন (১৮ ঘণ্টা ৫৮ মিনিট) ও স্কটল্যান্ডের মুসলিমরা (১৮ ঘণ্টা ৩৬ মিনিট)।

সবচেয়ে কম সময় রোজা রাখবেন নিউজিল্যান্ড (১১ ঘণ্টা ২০ মিনিট), চিলি, অস্ট্রেলিয়া, উরুগুয়ে ও দক্ষিণ আফ্রিকার (১১ ঘণ্টা ৫২ মিনিট) মুসলিমরা।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান শুরু হবে ১৩ এপ্রিল।

বিশ্বের বিভিন্ন অঞ্চলে সূর্যোদয় ও সূর্যাস্তের ওপর ভিত্তি করে মুসলিমদের ১০ থেকে ২১ ঘণ্টা সময় পর্যন্ত রোজা রাখতে হবে।

সূত্র: আলজাজিরা।

The post সবচে দীর্ঘ রোজা গ্রিনল্যান্ডে, সবচে কম নিউজিল্যান্ডে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%9a%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%80%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af/

No comments:

Post a Comment