ফাতেহ ডেস্ক:
আজ ঐতিহাসিক ৪ এপ্রিল হরতাল দিবস।
২০১১-এর ৪ এপ্রিল কোরআনবিরোধী নারীনীতি বাতিলের দাবিতে ইসলামী আইন বাস্তবায়ন পরিষদের ব্যানারে ঐতিহাসিক এক হরতালের ডাক দিয়েছিলেন মুফতি ফজলুল হক আমিনী রহ.। সে সময় টেকনাফ থেকে তেঁতুলিয়া দেশব্যাপী এক অভূতপূর্ব সাড়া পড়েছিল।
রাজধানীর ভিআইপি সড়কে পুলিশ পাহারায় সীমিতসংখ্যক যানবাহন চলাচল করলেও দূরপাল্লার যানবাহন চলেনি। অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছিল প্রায় যানবাহনশূন্য।
সেদিন ফজর নামাজের পর কাফনের কাপড় পরে কোরআন শরিফ হাতে কুরআন সুন্নাহের পক্ষে রাজপথে নেমে পড়েন এদেশের ধর্মপ্রাণ তৌহিদী জনতা। দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে মাদ্রাসা ছাত্র-শিক্ষকরা ‘নারায়ে তাকবির-আল্লাহু আকবার’ স্লোগানে মুখরিত করে তোলেন বাংলার রাজপথ ও আকাশ বাতাস। দেশের রাস্তাগুলোয় সেদিন চোখে পড়েছিল জিকির ও নামাজ আদায়ের নয়ানাভিরাম দৃশ্য।
শান্তিপূর্ণ এ হরতালে পুলিশ কর্তৃক নির্যাতনের শিকার হয়েছিলেন কওমী শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মানুষেরা।এ আন্দোলনের পরে গৃহবন্দী হয়েছিল মুফতি ফজলুল হক আমিনী রহ.। তবে ইসলামের স্বার্থ রক্ষায় অকুতোভয় এই বীর সেনানী সব সময় ছিলেন অনড়। তার জ্বালাময়ী বক্তব্য এখনো উজ্জীবিত করে এদেশের ধর্মপ্রাণদের। তার সেই অনড় অবস্থান এবং তাওহীদি জনতার বাঁধভাঙ্গা প্রতিরোধের মুখে তখন নারী উন্নয়ন নীতিমালা স্থগিত করা হয়েছিল।
The post আজ ঐতিহাসিক ৪ এপ্রিল হরতাল দিবস appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%90%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95-%e0%a7%aa-%e0%a6%8f%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%be/
No comments:
Post a Comment