ফাতেহ ডেস্ক:
রাবার বুলেটে সহিংসতা দমানো না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও বেশি ক্ষমতাসম্পন্ন অস্ত্র চালানোর নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। একই সঙ্গে পুলিশকে মনোবল শক্ত রাখারও তাগিদ দেন তিনি।
পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের এক ভার্চ্যুয়াল বৈঠকে অংশ নিয়ে বুধবার আইজিপি এসব কথা বলেন। এতে দেশের সব মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ উপমহাপরিদর্শক (ডিআইজি), মহানগর পুলিশের উপকমিশনার, জেলার পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) অংশ নেন। পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।
বুধবার বেলা সাড়ে ১১টা থেকে শুরু হয়ে সভা চলে দেড়টা পর্যন্ত। বৈঠকে যুক্ত কয়েকজন পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, বৈঠকে আইজিপি সহিংসতা দমনে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন। বিপরীতে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা আইজিপিকে আশ্বস্ত করেছেন, তাঁরা আগামী দিনগুলোতে কোনো পরিস্থিতি তৈরি হলে তা আরও কঠোরভাবে মোকাবিলার ব্যবস্থা নেবেন।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি গণমাধ্যম ও পরিকল্পনা) হায়দার আলী খান গতকাল গণমাধ্যমকে বলেন, আইজিপি আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে সারা দেশের দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন।
The post আরও বেশি ক্ষমতাসম্পন্ন অস্ত্র চালানোর নির্দেশ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%85/
No comments:
Post a Comment