Saturday, April 3, 2021

টিকা নেয়ার পরও ঝালকাঠিতে স্কুলশিক্ষকের মৃত্যু

 

ফাতেহ ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়ায় তম্ময় বেপারী (৩৫) নামে এক স্কুলশিক্ষক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি গত ২০ মার্চ করোনার টিকা নিয়েছিলেন। শনিবার বেলা ১১টার দিকে বরিশাল মেডিক্যালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জ্বর-সর্দি ও ডায়রিয়ায় আক্রান্ত হলে তিনি ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নেন এবং ৩১মার্চ করোনা টেস্টে রেজাল্ট পজিটিভ আসে।

তম্ময় বেপারী উপজেলার নেয়ামতপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং চেঁটরী রামপুর ইউনিয়নের রামপুর গ্রামের দিলিপ বেপারীর ছেলে।

নেয়ামতপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল চন্দ্র তালুকদার শিক্ষক তম্ময় বেপারী করোনায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, গত ২০ মার্চ বিদ্যালযের পাশে মিরুখালী ক্লিনিক থেকে তিনি করোনার টিকা নেন।

পরের দিন ২১ মার্চ জ্বর হলে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসা নেন এবং ৩১ মার্চ টেষ্টে তার করোনা পজিটিভ ধরা পড়ে।

The post টিকা নেয়ার পরও ঝালকাঠিতে স্কুলশিক্ষকের মৃত্যু appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%a8%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%9d%e0%a6%be%e0%a6%b2%e0%a6%95%e0%a6%be%e0%a6%a0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87/

No comments:

Post a Comment