Saturday, May 1, 2021

মাওলানা সাজিদুর রহমান এবং মাওলানা মোবারক উল্লাহর বিরুদ্ধে এমপির মামলা

ফাতেহ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভের ঘটনায় মাওলানা সাজিদুর রহমান এবং মাওলানা মোবারক উল্লাহসহ ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দেড়শ জনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১ মে) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) উবায়দুল মোকতাদির চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এমপির পক্ষে তার আইনজীবী ও শহর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল জব্বার মামুন মামলাটি সদর মডেল থানায় দাখিল করেন।

মামলার উল্লেখিত দুজন ছাড়াও ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এরা হলেন-মাওলানা আশরাফুল হোসেন তপু, বোরহান উদ্দিন কাসেমী, মাওলানা আলী আজম, মাওলানা এরশাদ উল্লাহ, মাওলানা জুনায়েদ কাসেমী, মাওলানা নোমান আল হাবিব, মমিনুল হাসান তাজ, সুলেমান মোল্লা, মাওলানা এনামুল হক মাওলানা আব্দুল হাকিম, মাওলানা মনজুরুল হক ও খালেদ মোশাররফ। এছাড়া আরও অজ্ঞাত এক থেকে দেড়শ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান বলেন, মামলাটি গ্রহণ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

The post মাওলানা সাজিদুর রহমান এবং মাওলানা মোবারক উল্লাহর বিরুদ্ধে এমপির মামলা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%93%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%ac/

দিল্লিতে লকডাউন বাড়লো আরও এক সপ্তাহ

আন্তর্জাতিক ডেস্ক :

করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় দিল্লির চলমান লকডাউন আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক টুইটবার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার এক টুইটবার্তায় কেজরিওয়াল বলেন, ‘দিল্লি লকডাউনের মেয়াদ আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে।’

— Arvind Kejriwal (@ArvindKejriwal)
May 1, 2021
এই নিয়ে দিল্লিতে দ্বিতীয় দফায় বাড়ানো হলো লকডাউনের মেয়াদ। দিল্লির রাজ্যসরকার সূত্র জানিয়েছে, সরকারী ঘোষণা অনুযায়ী আগামী ১০ মে পর্যন্ত লকডাউন চলবে।

দিল্লিতে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা প্রায় এক লাখ। এরমধ্যে শুক্রবার সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ হাজার, মারা গেছেন ৩৭৫ জন।

অথচ মাস দুয়েক আগেও এতটা খারাপ ছিল না দিল্লির পরিস্থিতি। আজ থেকে ঠিক দুমাস আগে মার্চের ১ তারিখে দিল্লিতে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ২০০ জন।

মার্চের মাঝামাঝি থেকে দিল্লিতে বাড়তে শুরু করে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। বর্তমানে পরিস্থিতি এমন জায়গায়ে পৌঁছেছে যে অতিরিক্ত করোনা রোগীর চাপে দিল্লির বেশিরভাগ হাসপাতাল আর রোগী ভর্তি করার মতো অবস্থায় নেই।

পাশাপাশি হাসপাতালগুলোতে চলছে ওষুধ ও মেডিকেল অক্সিজেনের সংকট; চিকিৎসা সেবা দিতে দিতে ক্লান্ত, বিধ্বস্ত ও আতঙ্কিত হয়ে পড়ছেন চিকিৎসকরা।

বর্তমানে শয্যা সংকটের পাশাপাশি দিল্লি হাসপাতালগুলোতে তীব্রভাবে শুরু হয়েছে মেডিকেল অক্সিজেনের সংটক। কিছুদিন আগে সেখানকার জয়পুর গোল্ডেন হাসপাতালে অক্সিজেনের অভাবে শ্বাসকষ্টে মারা গেছেন ২৫ জন করোনা রোগী। তারপর শনিবার(১ মে) একই কারণে দিল্লির বাটরা হাসপাতালে মারা গেছেন এক চিকিৎসকসহ ১২ জন করোনা রোগী।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে গত ১৯ এপ্রিল প্রথম দফায় দিল্লিতে এক সপ্তাহের লকডাউন জারি করেছিল রাজ্য সরকার। তারপর গত ২৫ এপ্রিল লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩ মে পর্যন্ত নিয়ে যাওয়া হয়।

সূত্র: এনডিটিভি

The post দিল্লিতে লকডাউন বাড়লো আরও এক সপ্তাহ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%95%e0%a6%a1%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%86%e0%a6%b0/

এপ্রিলে করোনার ভয়াবহ পরিস্থিতিতেও ১৬৮টি ধর্ষণ ও গণধর্ষণ

ফাতেহ ডেস্ক :

প্রাণঘাতী করোনার ভয়াবহ পরিস্থিতিতেও গত মাসে (এপ্রিল) দেশে ৩৭১টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এরমধ্যে ধর্ষণের ঘটনা ১৩৭টি। আর গণধর্ষণের ঘটনা ঘটেছে ৩১টি।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে। এ ছাড়া ৯ জন প্রতিবন্ধী শিশু ও কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে তথ্য দিয়েছে সংস্থাটি।

মানবাধিকার সংস্থাটি নিজেরা ও বিভিন্ন গণমাধ্যম থেকে এসব তথ্য সংগ্রহ করেছে।তারা বলছে, মহামারির মধ্যেও দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা যেমন ধর্ষণ, হত্যা ও পারিবারিক নির্যাতনের ঘটনার বেড়েই চলেছে।

বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলেছে, ধর্ষণের শিকার ১৩৭ জনের মধ্যে ৭৬ জন শিশু ও কিশোরী। এপ্রিলে ধর্ষণের চেষ্টা হয়েছে ১৫টি। যৌন হয়রানি ২২টি ও শারীরিক নির্যাতনের ২৯টি ঘটনা ঘটেছে। এই সময়ে অ্যাসিড নিক্ষেপে আক্রান্ত হয়েছেন ২ নারী। এ ছাড়া ৩২ জন কিশোরীসহ মোট ৬৯ জন নারী আত্মহত্যা করেছেন। আর অপহরণের শিকার হয়েছে তিন শিশু, চার কিশোরী ও দুই নারী। অপরদিকে ১১ শিশু নিখোঁজ রয়েছে।

এ ছাড়া গত মাসে ৭৫ জন নারী ও শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন জানিয়ে সংস্থাটি বলেছে, গণমাধ্যম সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী পারিবারিক বিরোধ, প্রতিশোধ, যৌতুক, তালাক এবং জমিসংক্রান্ত বিরোধ প্রভৃতি কারণে এ হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে।

The post এপ্রিলে করোনার ভয়াবহ পরিস্থিতিতেও ১৬৮টি ধর্ষণ ও গণধর্ষণ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b9-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf/

রমজান ও ঈদে সৌদি আরবে থাকছে না কারফিউ

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহাম্মদ আল আবদাল আলী জানিয়েছেন, রমজান বা ঈদে দেশটিতে কোনো প্রকার কারফিউ জারির আবেদন করেনি কর্তৃপক্ষ। খবর আরব নিউজের।

তিনি বলেন, ‘সময়ে সময়ে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়েছে। এখন এই কারফিউর কথা সর্বত্র প্রচারিত হচ্ছে। কিন্তু তা সত্য নয়। করোনা পরিস্থিতি সম্পর্কে সচেতন এবং এ বিষয়ে বিশেষজ্ঞ কমিটিগুলো বর্তমান অবস্থার বিষয়ে নিবিড়ভাবে নজর রাখছেন। তারা প্রতিনিয়তই এ নজরদারি কার্যক্রম চালাচ্ছেন। কিন্তু ঈদে বা রমজানে কোনো ধরনের কারফিউ আরোপ করার অনুরোধ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়নি।’

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের জন্য আগে থেকেই বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ নেয়ার বিষয়ে জোর দিয়ে ড. মোহাম্মদ আল আবদাল আলী বলেন, ‘সমাজের মানুষ যদি সতর্কমূলক ব্যবস্থা মেনে চলে অর্থাৎ তারা যদি মাস্ক পরে, নিরাপদ দূরত্ব বজায় রাখে, বড় ধরনের জন-সমাগম এড়িয়ে চলে এবং যে পরিমান মানুষকে একত্র হতে বলা হয়েছে ওই অনুপাতে যদি তারা জড়ো হয়, তাহলে কোনো ধরনের কারফিউ বা অন্য কোনো বিধি-নিষেধ আরোপ করার দরকার নেই।’

তিনি বলেন, সৌদি আরবে যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের অর্ধেকের বেশি মানুষের বয়স ৬০ বছরের ওপরে। এছাড়া তিনি সৌদি জনগণকে করোনা ভ্যাকসিন নেয়ার আহ্বান করেছেন।

সৌদি আরবে ৯১ লাখ ২৩ হাজার সাত শ’ ৭৮ জন করোনার টিকা নিয়েছেন।

 

The post রমজান ও ঈদে সৌদি আরবে থাকছে না কারফিউ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%88%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%9b/

শর্তসাপেক্ষে আন্তর্জাতিক ৩৮ রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত

ফাতেহ ডেস্ক:

কঠোর শর্তসাপেক্ষে আন্তর্জাতিক ৩৮টি দেশে বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

শনিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ মে থেকে বর্তমানে অতি ঝুকি ঝুঁকিপূর্ণ বিবেচিত দেশসমূহ ব্যতীত বিশেষ শর্তসাপেক্ষে আন্তর্জাতিক কমার্শিয়াল ফ্লাইটগুলো পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে বলা হয়, বর্তমানে কোভিড-১৯ সংক্রমণের হার বিবেচনায় ৩৮টি দেশে গমনাগমনের ওপর বিশেষ শর্ত আরোপ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ হতে আন্তর্জাতিক ফ্লাইটগুলো চালুর জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে এয়ার বাবল ফ্লাইটগুলো স্থগিত রাখা হয়েছে এবং অতি ঝুঁকিপুর্ণ দেশসমূহের সঙ্গে সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন এবং ঝুকিপূর্ণ দেশগুলো হতে আগত যাত্রীদের ১৪ দিনের ‘প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন’ বাধ্যতামূলক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তালিকা বহির্ভূত দেশগুলো থেকে আগত যাত্রীদের পিসিআর নেগেটিভ সনদ আনা সাপেক্ষে ১৪ দিন ‘হোম কোয়ারেন্টাইন’ কঠোরভাবে পালনের জন্য বলা হয়েছে। ব্যতিক্রম হিসেবে মধ্যপ্রাচ্যের তিনটি দেশ (কাতার, বাহরাইন ও কুয়েত) ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় থাকা সত্ত্বেও বর্তমানে চলমান তিন দিনের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ব্যবস্থাপনা অনুসরণ করবেন।

পরবর্তী সময়ে স্বাস্থ্য পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে বাকি ১১ দিন হোম কোয়ারেন্টাইন অথবা আইসোলেশন থাকার জন্য বিবেচিত হবেন।

এই ব্যবস্থাপনার মাধ্যমে আটকে পরা অভিবাসী যাত্রীরা নিজ নিজ গন্তব্য বা কর্মস্থলে যাওয়ার সুযোগ পাচ্ছেন- উল্লেখ করে বিজ্ঞপ্তিতে স্বাস্থ্যবিধি ও অন্যান্য শর্তগুলো কঠোরভাবে বাস্তবায়ন ও নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

The post শর্তসাপেক্ষে আন্তর্জাতিক ৩৮ রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b8%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf/

দেশে করোনায় একদিনে মৃত্যু ৬০, শনাক্ত ১৪৪২

ফাতেহ ডেস্ক:

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুর তালিকা দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস কেড়ে নিয়েছে আরও ৬০ জনের প্রাণ। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৫১০ জনে।

একই সময়ে আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৪৫২ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে সাত লাখ ৬০ হাজার ৫৮৪।

শনিবার (১ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

The post দেশে করোনায় একদিনে মৃত্যু ৬০, শনাক্ত ১৪৪২ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af/

Friday, April 30, 2021

আফগানিস্তানে ইফতারির সময় গাড়িবোমা হামলা, নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় লগার প্রদেশে সাবেক প্রাদেশিক পরিষদের প্রধানের বাড়ির সামনে শুক্রবার ইফতারির সময় এক শক্তিশালী গাড়িবোমা হামলায় অন্তত ২৭ জন নিহত ও ৯২ জন আহত হয়েছেন।

প্রাদেশিক রাজধানী পুলে আলমের আজ্‌র এলাকায় বিস্ফোরকবোঝাই একটি ট্রাকে বিস্ফোরণ ঘটলে এই হতাহতের ঘটনা ঘটে।খবর রয়টার্সের।

লগার প্রদেশের গভর্নর জানান, হতাহতদের মধ্যে অনেক স্কুল শিক্ষার্থীও রয়েছে। সাবেক প্রাদেশিক পরিষদের প্রধান দিদার লাওয়াংয়ের বাড়ির কাছে ভয়াবহ এই বিস্ফোরণ ঘটে। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনো পরিষ্কার নয়।

লগার প্রাদেশি পরিষদের প্রধান হাসিবুল্লাহ স্তানেকজাই বলেন, ওই বাড়িটি বর্তমানে একটি গেস্ট হাউজ হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিস্ফোরণ ঘটে। সেসময় বহু রোজাদার মুসলমান ইফতারির জন্য সেখানে জাড়ো হয়েছিলেন।

হাসিবুল্লাহ স্তানেকজাই আরো জানান, ওই ভবনে বহুসংখ্যক বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থী অবস্থান করছিলেন। কয়েক দিনের মধ্যে আফগানিস্তানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

The post আফগানিস্তানে ইফতারির সময় গাড়িবোমা হামলা, নিহত ২৭ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%87%e0%a6%ab%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f/