Friday, July 2, 2021

ফিলিস্তিনে আবারও ইজরাইলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইজরাইল। শুক্রবার ভোরে এ হামলা চালায় দখলদার বাহিনী। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যানি। চলতি বছরের মে মাসে হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে এ নিয়ে তিনবার বিমান হামলা চালিয়েছে ইজরাইল।

ইজরাইলি বাহিনীর দাবি, গাজা থেকে তাদের দিকে বিস্ফোরকভর্তি বেলুন ছোড়া হয়েছিল। জবাবে হামাসের অস্ত্রাগারে হামলা চালায় তারা।

যদিও বেলুন ছোড়ার অভিযোগ নিয়ে এখনও কোন মন্তব্য করেনি হামাস।

মে মাসের যুদ্ধবিরতির পর গত জুনে দুইবার বিমান হামলা চালিয়েছিল ইজরাইলি বাহিনী। তখনও ইজরাইলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল হামাসের বেলুন বোমা নিক্ষেপের জবাবে হামলা চালিয়েছে তারা।

সূত্র: আল জাজিরা

The post ফিলিস্তিনে আবারও ইজরাইলের বিমান হামলা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87/

আগামী কয়েক মাসে ডেলটা হবে করোনার প্রধান ধরন: ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছে যে আগামী মাস কয়েকের মধ্যে ‘ডেলটা’ হবে করোনার প্রাধান্যশীল ধরন। গতকাল বৃহস্পতিবার এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গত ২৯ জুন পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডব্লিউএইচও বলেছে, বিশ্বের ৯৬টি দেশ করোনার ডেলটা ধরন শনাক্ত হওয়ার কথা জানিয়েছে। তার মধ্যে কিছু দেশে করোনার ডেলটা ধরন থেকে সংক্রমণ বৃদ্ধি ও সংক্রমিত ব্যক্তিদের হাসপাতালে ভর্তির হার বাড়তে দেখা যাচ্ছে।

করোনা মহামারি মোকাবিলায় যেসব হাতিয়ার এখন পর্যন্ত বিশ্বে বিদ্যমান রয়েছে, সেগুলোই ডেলটার বিরুদ্ধে লড়াইয়ে কার্যকর বলে জানিয়েছে ডব্লিউএইচও। তবে যেহেতু বিশ্বে ডেলটা ধরনের সংক্রমণ বাড়ছে, তাই সুরক্ষামূলক ব্যবস্থাগুলো দীর্ঘ সময় ধরে অব্যাহত রাখার দরকার পড়তে পারে বলে মনে করছে ডব্লিউএইচও।

ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস গত সপ্তাহে বলেছিলেন, এখন পর্যন্ত শনাক্ত করোনার ধরনগুলোর মধ্যে ডেলটা সবচেয়ে সংক্রামক। যারা টিকা নেয়নি—এমন জনগোষ্ঠীর মধ্যে ডেলটা ধরন দ্রুত ছড়াচ্ছে।

গেব্রেয়াসুস বলেছিলেন, ‘ডেলটা নিয়ে বিশ্বে বর্তমানে অনেক উদ্বেগ রয়েছে। এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও উদ্বিগ্ন।’

করোনার ডেলটা ধরন প্রথম শনাক্ত হয় ভারতে। গত বছরের অক্টোবরে এই ধরনটি শনাক্ত হয়। করোনার এই ধরনটি অতি সংক্রামক। ডেলটা দ্রুত একজনের কাছ থেকে অন্যের শরীরে ছড়িয়ে পড়তে পারে। মূলত এ ধরনের কারণেই ভারতে করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার ধারণ করে। সংক্রমণের ধাক্কায় বিপর্যস্ত হয়ে পড়ে দেশটি।

করোনার ডেলটা ধরনকে শুরুতে ভারতীয় ধরনই বলা হতো। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পক্ষ থেকে এই ধরনটির নতুন নাম দেওয়া হয় ‘ডেলটা ভেরিয়েন্ট’। ধরনটির বৈজ্ঞানিক নাম (বি.১. ৬১৭)। গত মে মাসে করোনার ডেলটা ধরনকে ‘উদ্বেগজনক ধরন’ হিসেবে তালিকাভুক্ত করে ডব্লিউএইচও।

The post আগামী কয়েক মাসে ডেলটা হবে করোনার প্রধান ধরন: ডব্লিউএইচও appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%95%e0%a7%9f%e0%a7%87%e0%a6%95-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b2%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87/

স্বাস্থ্যবিধি মেনে বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায়

ফাতেহ ডেস্ক:

কঠোর লকডাউনের পাশাপাশি বৃষ্টির কারণে বিভিন্ন স্থান থেকে বায়তুল মোকাররমে আজ নামাজ আদায় করতে আসা মুসল্লিদের সংখ্যা ছিল কম। ফলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা বেশি লক্ষ করা গেছে। নির্দিষ্ট দূরত্ব মেনে নামাজ আদায় করেছেন উপস্থিত মুসল্লিরা।

শুক্রবার জুমার নামাজে অন্যান্য সময়ের তুলনায় অনেক ফাঁকা ছিল মুসল্লিদের চলাফেরা ও অবস্থান। মূল চত্বর ছাড়া বারান্দা-সিঁড়িসহ বিভিন্ন স্থান প্রায় খালি ছিল।

মসজিদে দেখা যায়, মূলভবনে ভেতরে একটির পর একটি কাতার ছেড়ে মুসল্লিদের নামাজ আদায় করছেন। এছাড়া বেশিরভাগ কাতারেই দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হয়েছে। পাশাপাশি অজুখানাসহ বিভিন্ন স্থানে হাত ধোয়ার ব্যবস্থা ছিল। আগত মুসল্লিদের বেশিরভাগ অংশকেই মাস্ক পরে মসজিদে আসতে দেখা গেছে। তাদের হাতে ছিল জায়নামাজও।

করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশের সব জুমা ও পাঁচ ওয়াক্তের নামাজ এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আগে ও পরে কতিপয় বিষয়ে নিরুৎসাহিত করতে শর্ত বেঁধে দিয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয় মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার/হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখতে হবে এবং আগত মুসল্লিদের অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে; প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে ওজু করে, সুন্নাত নামাজ ঘরে আদায় করে মসজিদে আসতে হবে এবং ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে; মসজিদে কার্পেট বিছানো যাবে না।

Prayer

এছাড়া পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে, মুসল্লিদের প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসতে হবে; কাতারে নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে; শিশু, বয়ঃবৃদ্ধ, যেকোনো অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি জামায়াতে অংশগ্রহণ করা হতে বিরত থাকবে; সংক্রমণ রোধ নিশ্চিতকল্পে মসজিদের ওজুখানায় সাবান/হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না।

এদিকে কঠোর লকডাউনের কারণে স্বাভআবিক সময়ের মতো রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বায়তুল মোকাররমে এসে নামাজ পড়ার সুযোগ নেই। গতকাল রাস্তায় বিভিন্ন চেকপোস্টে অপ্রয়োজনীয় চলাফেরা রোধে তল্লাশি করে জেল জরিমানা করা হয়েছে। এছাড়াও দূরপাল্লার কোনো পরিবহন নেই রাস্তায়।

এছাড়া জুমা ও অন্যান্য ওয়াক্তের নামাজ এবং প্রার্থনার আগে এবং পরে মসজিদ ও উপাসনালয়ে সকল প্রকার সভা-সমাবেশ করা নিষিদ্ধ রয়েছে। হচ্ছে না কোনো মিলাদ মহাফিলও।

এনএইচ/বিএ/এমএস

লকডাউন মসজিদ নামাজ ঢাকা

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন জাগো নিউজে। আজই পাঠিয়ে দিন – jagofeature@gmail.com

The post স্বাস্থ্যবিধি মেনে বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9f%e0%a6%a4-2/

Thursday, July 1, 2021

স্বর্ণপদক জয়ী ক্বারী মাহমুদুল হাসানের গল্প

ফাতেহ ডেস্ক:

পবিত্র কোরআনকে আল্লাহ তায়ালা অনেক মর্যাদা দিয়েছেন। মর্যাদা দিয়েছেন যারা এই গ্রন্থের ধারক বাহক হবে তাদেরকেও। পৃথিবী জুড়ে পবিত্র কোরআনের বাংলাদেশী হাফেজদের আলাদা সুনাম সুখ্যাতি রয়েছে। দিন যত যাচ্ছে বাংলাদেশের মানচিত্র ও পতাকাকে এসব হাফেজরা আরো সমুন্নত ও সম্মানিত করছেন। শতাধিক দেশের হাফেজদেরকে পরাজিত করে যখন এ দেশের একজন হাফেজ পুরস্কার জেতেন, তখন গর্বে বুকটা আরেকটু চওড়া হয়ে যায়। ভালো লাগে। সন্দেহ নেই এসব হাফেজরাও আমাদের দেশের জাতীয় সম্পদ।

আজ এমন একজন হাফেজে কোরআনের কথা বলবো, যিনি নিজেও একজন ভালো মানের হাফেজ এবং ক্বারী। পাশাপাশি তিনি আন্তর্জাতিক মানের অসংখ্য হাফেজ গড়ে তুলছেন। তিনি ইসলামিক ফাউণ্ডেশন এবং বাংলাদেশ শিশু একাডেমি থেকে ২০০৯ সালে পবিত্র কোরআনের তিলাওয়াতের জন্য স্বর্ণ পদক পুরস্কার জেতেন। এছাড়াও তার কণ্ঠে পবিত্র কোরআনের সম্পূর্ণ ৩০ পারা তিলাওয়াত ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। তিনি দীর্ঘ ১১ বছর যাব প্রতি রমজানে বাংলাদেশ বেতারে মাসব্যাপী পবিত্র কোরআন তিলাওয়াত করে আসছেন।

এই গুণী ব্যক্তির নাম হাফেজ ক্বারী মাহমুদুল হাসান। তিনি রাজশাহী শহরের হাফেজ ক্বারী মোহাম্মদ শরিফ উদ্দীনের ছেলে। হাফেজ ক্বারী মাহমুদুল হাসান নূরানী কায়েদা থেকে পবিত্র কোরআনের হিফজ পর্যন্ত পুরোটাই সম্পন্ন করেছেন বাবার কাছে। পরিবারে তিন ভাই চার বোনের মধ্যে মাহমুদুল হাসান সবার বড় ।

ক্বারী মাহমুদুল হাসান ২০১২ সালে রাজধানীর উত্তরার জামিয়াতুস সাহাবা মাদরাসা থেকে দাওরায়ে হাদীস (মাস্টার্স) সম্পন্ন করেন। এরপরে আন্তর্জাতিক মানের হাফেজ গড়ার উদ্দেশে আন্তর্জাতিক ক্বারী হাফেজ নাজমুল হাসান সাহেব এবং হাফেজ ক্বারী মাহমুদুল হাসান সহ কয়েকজন মিলে প্রতিষ্ঠা করেন তাহসিন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসা। তিনি বাংলাদেশ হিফজ মাদরাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রশিক্ষক হিসাবে কর্মরত আছেন।

এ ছাড়াও ২০১৭ সালে কাতার এবং ওমানে, ২০১৮ সালে সৌদি আরবে এবং ২০১৯ সালে বেঙ্গালুরে রাষ্ট্রীয় অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত হন।

হাফেজ ক্বারী মাহমুদুল হাসান বলেন, জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমি পবিত্র কোরআনের খেদমত করে যেতে চাই। এ দেশে হাফেজে কোরআনদের পর্যাপ্ত সম্মান দেয়া হয় না অভিযোগ করে তিনি বলেন, শতাধিক দেশের মেধাবী হাফেজদের পরাজিত করে বাংলাদেশী হাফেজরা পুরস্কার জেতেন। এতে বাংলাদেশের সুনাম হয়। অন্যদেশের কাছে এ দেশের গুরুত্ব ও সম্মান বাড়ে।

The post স্বর্ণপদক জয়ী ক্বারী মাহমুদুল হাসানের গল্প appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%95-%e0%a6%9c%e0%a7%9f%e0%a7%80-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9/

আগামী ২ দিনে আসছে মডার্নার ২৫ লাখ টিকা

ফাতেহ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের পাঠানো মডার্নার ২৫ লাখ ডোজ করোনার টিকা আগামী দুই দিনে দেশে পৌঁছানোর কথা। এর মধ্যে প্রথম চালান হিসেবে প্রায় ১২ লাখ ডোজ আসবে শুক্রবার এবং অবশিষ্ট ১৩ লাখ শনিবার।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক সূত্রে তথ্যটি গণমাধ্যমকে জানান মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।

তিনি জানান, আগামীকাল শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার প্রথম চালান পৌঁছবে। দ্বিতীয় চালান আসবে শনিবার সকালে।

মডার্নার এ টিকা গ্রহণ করতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

এর আগে গত ২৫ জুন স্বাস্থ্যমন্ত্রী জানান, কোভ্যাক্স সুবিধার (বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্লাটফর্ম) আওতায় যুক্তরাষ্ট্রের মডার্নার ২৫ লাখ ডোজ টিকা পাওয়া যাবে। টিকা পেতে গত জুনে কোভ্যাক্সকে চিঠি দেয় বাংলাদেশ। সেই হিসেবে ওই উদ্যোগ থেকে পর্যায়ক্রমে প্রায় সাত কোটি টিকা দেয়ার কথা বাংলাদেশকে।

স্বাস্থ্যমন্ত্রীর এ বক্তব্যের এক দিন পরই ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার টুইট করে জানান, কোভ্যাক্স উদ্যোগের আওতায় বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ ডোজ ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র।

এরপর গত ২৯ জুন দেশে জরুরি ব্যবহারের জন্য মডার্নার টিকা ঔষধ প্রশাসন অধিদফতরের অনুমোদন পায়।

The post আগামী ২ দিনে আসছে মডার্নার ২৫ লাখ টিকা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a7%a8-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%a1%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be/

২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৬ শতাংশ ছুঁই ছুঁই

ফাতেহ ডেস্ক:

দেশে মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যু বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস কেড়ে নিয়েছে আরও ১৪৩ জনের প্রাণ। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ হাজার ৬৪৬ জনে। এর আগে, দেশে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যুর তথ্য জানানো হয় গত ২৭ জুন। তবে ২৬ জুন বাদ দিয়ে গত ২৫ জুন থেকে এ পর্যন্ত প্রতিদিনই শতাধিক মৃত্যুর তথ্য মিলেছে। গতকাল বুধবারও (৩০ জুন) ১১৫ জনের মৃত্যুর তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আট হাজার ৩০১ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল নয় লাখ ২১ হাজার ৫৫৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন চার হাজার ৬৬৩ জন। এ নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা হলো আট লাখ ২০ হাজার ৯১৩।

বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যে ১৪৩ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৯০ জন এবং নারী ৫৩ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০৯ জন, বেসরকারি হাসপাতালে ২৩ এবং বাসায় ১১ জনের মৃত্যু হয়েছে। বয়সের হিসাবে শূন্য থেকে ১০ বছরের একজন, ১০ বছরের বেশি বয়সী একজন, ত্রিশোর্ধ্ব ১১ জন, চল্লিশোর্ধ্ব ১৮ জন, পঞ্চাশোর্ধ্ব ৪২ জন এবং ষাটোর্ধ্ব ৭০ জন।

এদের মধ্যে ঢাকা বিভাগে ৩৫ জন, চট্টগ্রামে ১৫ জন, রাজশাহীতে ১৯ জন, খুলনায় ৪৬ জন, বরিশালে আটজন, সিলেটে সাতজন, রংপুরে ১০ জন এবং ময়মনসিংহ বিভাগে তিনজন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি ও বেসরকারি ৫৬৬টি ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৯২৪টি নমুনা সংগ্রহ হয় এবং ৩২ হাজার ৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬৬ লাখ ৪০ হাজার ৯৮২টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২৫ দশমিক ৯০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ। এছাড়া রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮৯ দশমিক ০৮ শতাংশ।

The post ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৬ শতাংশ ছুঁই ছুঁই appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a7%a8%e0%a7%aa-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b6%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0-%e0%a7%a8%e0%a7%ac/

খুলনা মেডিকেলের ল্যাবে ছড়িয়ে পড়েছে জীবানু, নমুনা পরীক্ষা বন্ধ

ফাতেহ ডেস্ক:

খুলনা মেডিকেলের পিসিআর ল্যাবে ছড়িয়ে পড়েছে জীবানু। এ ঘটনায় আজ বৃহস্পতিবার থেকে তিন দিন ল্যাবটিতে নমুনা পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ বিষয়ে অধ্যক্ষ ডা. আব্দুল আহাদ বলেছেন, গতকাল বুধবার রাতে ল্যাবটিতে ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৯২টি পজিটিভ আসে। তখন আমাদের সন্দেহ হয় যে হয়তো ল্যাবে জীবানু ছড়িয়ে পড়েছে। ল্যাব জীবানুমুক্ত করার পর ফের করোনার নমুনা পরীক্ষা চালু হবে।

ছড়িয়ে পড়া জীবানু করোনার কী না তা নিশ্চিত করেননি অধ্যক্ষ ডা. আব্দুল আহাদ। তিনি জানান, ল্যাবে ২০০০টি করোনার নমুনা ছিল, সেগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।

The post খুলনা মেডিকেলের ল্যাবে ছড়িয়ে পড়েছে জীবানু, নমুনা পরীক্ষা বন্ধ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%9b/