Friday, July 2, 2021

কাশ্মীরে স্বাধীনতাকামীদের গুলিতে ভারতীয় এক সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

কাশ্মীরে স্বাধীনতাকামীদের গুলিতে ভারতীয় এক সেনা নিহত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম জানায়, কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনাবাহিনীর একটি দল তল্লাশি চালানোর সময় স্বাধীনতাকামীদের হামলার মুখে পড়ে। সে সময় স্বাধীনতাকামীদের এক সেনা নিহত হয়েছে।

ঘটনার পর দেশটির আধা সামরিক বাহিনী সিআরপিএফ ও জম্মু কাশ্মীর রাজ্য পুলিশ যৌথভাবে অভিযান শুরু করেছে।

The post কাশ্মীরে স্বাধীনতাকামীদের গুলিতে ভারতীয় এক সেনা নিহত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-4/

সৌদিতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদিআরবের জ্যোতির্বিদ ও গবেষক ড. খালেদ আল-যাকাক, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী আরবি চন্দ্র মাসের হিসেবে দেখে এবারের জিলক্বদ মাস ৩০ দিন পূর্ণ হওয়ার কথা জানিয়েছেন।

সে হিসেবে জিলহজ্ব মাসের ৯ তারিখ পবিত্র আরাফা দিবস ইংরেজি ক্যালেন্ডারের ১৯ জুলাই এবং ঈদুল আজহা ২০ জুলাই অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সৌদি আল-আরাবিয়া চ্যানেলে বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, মাসের প্রথম ও শেষ দিনগুলোকে ক্রিসেন্ট পর্ব (ডুবন্ত চাঁদের চিহ্ন) বলা হয় এবং এরপরই জিলক্বদ মাসের পর থেকে চাঁদ প্রতিদিন সূর্য থেকে পশ্চিমে সরে যায়, তার হিসেবে পশ্চিম দিকের সূর্যাস্তের পরে চাঁদের উত্থান মাসের শেষের দিকে এবং নতুন মাসের শুরু হওয়ার চূড়ান্ত প্রমাণ।

গবেষণার ফলাফল অনুযায়ী, ১১ জুলাই (রোববার) জিলহ্জ্ব মাসের প্রথম দিবস, ১৯ জুলাই (সোমবার) হবে আরাফার দিন এবং ঈদুল আজহার তারিখ হবে ২০ জুলাই (মঙ্গলবার)।

The post সৌদিতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%88%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac/

লকডাউনের দ্বিতীয় দিন: ঢাকায় গ্রেপ্তার ৩২০

ফাতেহ ডেস্ক:

লকডাউনের দ্বিতীয় দিনে আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৩২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যৌক্তিক কারণ ছাড়া ঘর থেকে বের হওয়ার কারণে এদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

দ্বিতীয় দিনে আজ ঢাকায় সকাল থেকে মানুষের চলাচল ছিল কম। সাপ্তাহিক ছুটি ও বৃষ্টির কারণে প্রধান প্রধান সড়কগুলোতে মানুষের উপস্থিতি ছিল অনেক কম।

পুলিশ বলছে প্রধান প্রধান সড়কগুলোর চেয়ে রাজধানীর অলিগলিতে মানুষের চলাচল ছিল বেশি। গলিতে আড্ডাও দিতে দেখা গেছে অনেককে। লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হয়।

গ্রেপ্তারের পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ২০৮ জনকে জরিমানা করা হয়েছে।
দ্বিতীয় দিনে ট্রাফিক পুলিশ ৬৮ টি গাড়িকে এক লাখ ১৯ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে।

The post লকডাউনের দ্বিতীয় দিন: ঢাকায় গ্রেপ্তার ৩২০ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b2%e0%a6%95%e0%a6%a1%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95/

দেশে করোনা শনাক্তের হার ২৮.২৭

ফাতেহ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৩২ জনের মৃত্যু হয়েছে, যা এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৭৭৮ জনের।

এর আগে, গত ২৭ জুন ১১৯ জনের মৃত্যু হয়েছিল। ৩০ জুন মারা যান ১১৫ জন। ১ জুলাই সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪৮৩ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৩০ হাজার ৪২ জনে।

শুক্রবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০ হাজার ৩৮৫ জনের। পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ১২টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৮ দশমিক ২৭ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৬ লাখ ৭০ হাজার ৯৯৪টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩২ জনের মধ্যে ৩৫ জনই খুলনার। এছাড়া ঢাকায় ৩০, চট্টগ্রামে ২৪, রাজশাহীতে ২৪, বরিশালে ২, সিলেটে ২, রংপুরে ৯ এবং ময়মনসিংহে ৬ জন মারা গেছেন।

মারা যাওয়াদের মধ্যে ৮১ জন পুরুষ এবং ৫১ জন নারী। এদের মধ্যে ১৩ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৪ হাজার ৭৭৮ জনের মধ্যে পুরুষ ১০ হাজার ৪৯৬ জন এবং নারী ৪ হাজার ২৮২ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৬৭ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৩০, ৪১ থেকে ৫০ বছরের ২০, ৩১ থেকে ৪০ বছরের ১৪ এবং ১১ থেকে ২০ বছরের ১ জন রয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

The post দেশে করোনা শনাক্তের হার ২৮.২৭ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0-%e0%a7%a8/

দেশের স্বার্থে পার্বত্য অঞ্চলে নিরাপত্তা জোরদার করুন: নেজামে ইসলাম

ফাতেহ ডেস্ক:

উপমহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজী বলেছেন, দেশের অখণ্ডতা রক্ষায় পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী গোষ্ঠীর অপতৎপরতা বন্ধে ও পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অনতিবিলম্বে বাংলাদেশ সেনাবাহিনীর পর্যাপ্ত ক্যাম্প স্থাপন ও পাহাড়ি সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। ১৯৯৮ সালে পার্বত্যাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সন্ত্রাসী সন্তুলারমার বাহিনীর সাথে কৃত চুক্তির প্রায় আড়াই দশক পেরিয়ে গেলেও পাহাড়ি জনজীবনে শান্তি ফিরেনি; বরং পূর্বের চেয়ে অধিক ভয়ঙ্করভাবে তারা বাধাহীন সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছে। সরকার এ ব্যাপারে শৈথিল্য প্রদর্শন করে দেশের অখণ্ডতাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। স্বাধীন বাংলাদেশের পাহাড়ি অঞ্চল দেশী বিদেশী ষড়যন্ত্রের লীলাভূমিতে পরিণত হয়েছে। শহীদ ওমর ফারুক সহ এযাবৎ নিহত পাহাড়ি বাঙালি মুসলমানদের হত্যার বিচার না হওয়ায় দেশবিরোধী অপশক্তিগুলোকে বেপরোয়া হয়ে উঠেছে।

আজ পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ভার্চুয়াল সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অপর এক প্রস্তাবে কওমী মাদরাসা সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনকে কওমী সনদ আইন ২০১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের জোর দাবি জানিয়ে বলা হয়, এর ফলে কওমী মাদরাসা শিক্ষা ব্যবস্থায় যে অস্থিরতা সৃষ্টি হবে তার কারো জন্যই সুখকর হবে না।

সভায় অপর এক প্রস্তাবে নেজামে ইসলাম পার্টির নেতৃবৃন্দসহ গ্রেফতারকৃত সকল মজলুম আলেমদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি জানানো হয়।

সভায় পার্টির অন্যতম উপদেষ্টা ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হযরত মাওলানা ফজলুর রহমান সাহেবের ইন্তেকালে শোকপ্রস্তাব গৃহিত হয় এবং মরহুমের আত্মার মাগফেরাত এবং করোনার নতুন ঢেউ থেকে মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী, নায়েবে আমীর হাফেজ মাওলানা সালামাতুল্লাহ, যুগ্মমহাসচিব মাওলানা মনজুরুল কাদের চৌধুরী, ডাঃ মাওলানা ইলিয়াস খান, সরকারী মহাসচিব মাওলানা আজিজুল হক, সংগঠন সচিব ও ঢাকা মহানগর আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আবু তাহের খান, সহকারী অর্থ সচিব হাজী আনোয়ারুল কবীর, সহকারী সংগঠন সচিব মাওলানা ইনআমুল হক কুতুবী, মাওলানা রাশেদুল ইসলাম, সমাজকল্যাণ সচিব মাওলানা এরশাদ বিন জালাল, সহকারী আন্তর্জাতিক বিষয়ক সচিব মাওলানা মাহমুদুল হক সাদেকী, যুব বিষয়ক সচিব অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, মোমেনশাহী মহানগর আমীর মাওলানা ওমর ফারুক, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল মালেক, মাওলানা মাসুম বিল্লাহ আনওয়ারী প্রমুখ।

The post দেশের স্বার্থে পার্বত্য অঞ্চলে নিরাপত্তা জোরদার করুন: নেজামে ইসলাম appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af/

পর্যাপ্ত অক্সিজেন সঙ্কট: বগুড়ায় মৃত্যু ৭, মুমূর্ষু ১০

ফাতেহ ডেস্ক:

বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা সংকটে ৭ করোনা রোগীর মৃত্যু হয়েছে। আরও ১০ জন রোগীর অবস্থা মুমূর্ষু।

শুক্রবার দুপুর ১২টা পর্যস্ত গেল ষোল ঘণ্টায় চাহিদা অনুযায়ী উচ্চ মাত্রার অক্সিজেন না পাওয়ায় তাদের মৃত্যু হয়। এছাড়া তিনজন করোনা রোগী শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। সব মিলে জেলায় একদিনে মৃত্যু হয়েছে ১০ জনের।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ২০০ শয্যার মোহাম্মদ আলী হাসপাতালে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত ২২৩ জন রোগী ভর্তি ছিলেন। যাদের অধিকাংশেরই উচ্চ মাত্রার অক্সিজেন সরবরাহ প্রয়োজন ছিল। কিন্তু হাসপাতালটিতে বর্তমানে মাত্র দু’টি হাইফ্লো ন্যাজাল ক্যানুলা থাকায় দু’জনের অতিরিক্ত আর কোনো রোগীকে উচ্চ মাত্রার অক্সিজেন দেওয়া সম্ভব হচ্ছে না। যে কারণে যাদের অক্সিজেন স্যাচুরেশন (রক্তে ঘনীভূত অক্সিজেনের মাত্রা) ৮৭’র নিচে তাদের জীবন সংকটাপন্ন হয়ে পড়েছে। হাই ফ্লো নাজাল ক্যানুলা সংকটের একই চিত্র জেলার অন্য হাসপাতালেও।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, বগুড়ার তিন হাসপাতালে করোনা ওয়ার্ডে শ্বাসকষ্ট থাকা রোগীদের অক্সিজেন সরবরাহের জন্য হাই ফ্লো নাজাল ক্যানুলা আছে মোট ২৩টি। এর মধ্যে মোহাম্মদ আলী হাসপাতালে ২টি, শজিমেক হাসপাতালে ১১টি এবং বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০টি।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. শফিক আমিন কাজল জানান, তাদের হাসপাতালে রোগীর যে পরিমাণ চাপ সেখানে অন্তত ২০টি হাই ফ্লো নাজাল ক্যানুলা প্রয়োজন, কিন্তু আছে মাত্র দু’টি। এ কারণে চাহিদা অনুযায়ী রোগীদের অক্সিজেন সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ফলে অধিক শ্বাসকষ্টে থাকা রোগীদের বাঁচানো কঠিন হয়ে পড়েছে।

বগুড়ার সিভিল সার্জন গউসুল আজিম চৌধুরী বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং মোহাম্মদ আলী হাসপাতালে আরও কমপক্ষে ২৫টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা দরকার। বরাদ্দ চেয়ে দফায় দফায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে এখনো বরাদ্দ মেলেনি।

The post পর্যাপ্ত অক্সিজেন সঙ্কট: বগুড়ায় মৃত্যু ৭, মুমূর্ষু ১০ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%85%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%9f/

ফিলিস্তিনে আবারও ইজরাইলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইজরাইল। শুক্রবার ভোরে এ হামলা চালায় দখলদার বাহিনী। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যানি। চলতি বছরের মে মাসে হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে এ নিয়ে তিনবার বিমান হামলা চালিয়েছে ইজরাইল।

ইজরাইলি বাহিনীর দাবি, গাজা থেকে তাদের দিকে বিস্ফোরকভর্তি বেলুন ছোড়া হয়েছিল। জবাবে হামাসের অস্ত্রাগারে হামলা চালায় তারা।

যদিও বেলুন ছোড়ার অভিযোগ নিয়ে এখনও কোন মন্তব্য করেনি হামাস।

মে মাসের যুদ্ধবিরতির পর গত জুনে দুইবার বিমান হামলা চালিয়েছিল ইজরাইলি বাহিনী। তখনও ইজরাইলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল হামাসের বেলুন বোমা নিক্ষেপের জবাবে হামলা চালিয়েছে তারা।

সূত্র: আল জাজিরা

The post ফিলিস্তিনে আবারও ইজরাইলের বিমান হামলা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87/