Thursday, March 24, 2022

রমজানে ৪ নির্দেশনা মেনে চলবে প্রাথমিক বিদ্যালয়

ফাতেহ ডেস্ক:

দেশে ২০ রমজান পর্যন্ত চালু থাকবে প্রাথমিক বিদ্যালয়। এবার রোজায় ৪ নির্দেশনায় চলবে প্রাথমিক বিদ্যালয়। বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি এন্ড অপারেশন) মনিষ চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।

চার নির্দেশনার মধ্যে যা রয়েছে :

১. পবিত্র রমজান মাসে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত শ্রেণি পাঠদান চলবে।
২. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো রুটিন ও পাঠ পরিকল্পনা অনুযায়ী স্কুলের প্রধান শিক্ষক সময়সূচি অনুযায়ী নির্ধারিত ক্লাস বিন্যাস্ত করে শ্রেণি কার্যক্রম পরিচালনা করবেন।
৩. পবিত্র রমজান মাসে বিন্যস্ত রুটিনে নামাজের জন্য ৩০ মিনিট বিরতি থাকবে।
৪. প্রধান শিক্ষকরা প্রস্তুতকৃত রুটিনের বিষয়ে ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানাবেন।

এর আগে, গত ২২ মার্চ ২০ রমজান পর্যন্ত প্রাথমিকের ক্লাস কার্যক্রম চালু রাখার পরিপত্র জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

পরিপত্রে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে আগামী ২০ রমজান পর্যন্ত প্রাথমিকে শ্রেণিকক্ষে পাঠদান চালু রাখা হবে।

The post রমজানে ৪ নির্দেশনা মেনে চলবে প্রাথমিক বিদ্যালয় appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a7%aa-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9a/

কারাবন্দি আলেমদের আইনি সহায়তায় হেফাজতের কমিটি

ফাতেহ ডেস্ক:

কারাবন্দি আলেম উলামাদের আইনি সহায়তা ও মুক্তির ব্যাপারে কাজ বেগবান করার জন্য পাঁচ সদস্যের একটি সাব কমিটি করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বুধবার (২৩ মার্চ) চট্টগ্রামস্থ জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভায় এ সাব কমিটি গঠন করা হয়।

কমিটিতে রয়েছেন— অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, আল্লামা ইয়াহইয়া, আল্লামা সাজিদুর রহমান, মাওলানা মীর ইদ্রিস ও মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

এছাড়াও সারাদেশের জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে হেফাজতের কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় এক প্রস্তাবনায় বলা হয়, পঞ্চগড়ে কাদিয়ানী সম্প্রদায় বিশ্বের তাবত মুসলমানদের ধোঁকা দিয়ে গোপনে তাদের সম্মেলন করেছে। কোনো বাঁধা বিপত্তি ছাড়াই এই সম্মেলন করতে পারায় তাদের আস্ফালন বেড়ে গেছে। তারা এখন পঞ্চগড় ও নেত্রকোনায় সাধারণ মুসলমানদের জান-মালের উপর হামলা করারমত দুঃসাহস দেখাচ্ছে। তাই অনতিবিলম্বে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করে তাদের সকল অপতৎপরতা বন্ধ করতে হবে।

আরেক প্রস্তাবনায় হেফাজত নেতৃবৃন্দ বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে অসাধু ব্যবসায়ীদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে বাজার মূল্যের লাগাম টেনে ধরার জোর দাবি জানানো হয়।

সভা শেষে মরহুম শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী, আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা নূর হুসাইন কাসেমী, আল্লামা নুরুল ইসলাম জিহাদীসহ সকল কারাবন্দি আলেম উলামা, দেশ-জাতি ও সারাবিশ্বের মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।

হেফাজত আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন— সংগঠনের নায়েবে আমীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা), আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়া, মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, আল্লামা তাজুল ইসলাম, আল্লামা আব্দুল আওয়াল, মাওলানা ফুরকানুল্লাহ খলীল, মাওলানা মীর ইদ্রিস, মুফতী মুহাম্মদ আলী, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা মুবারকুল্লাহ, মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী প্রমুখ।

The post কারাবন্দি আলেমদের আইনি সহায়তায় হেফাজতের কমিটি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%b8/

Wednesday, March 23, 2022

কিয়েভে রুশ হামলায় রুশ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

রুশ বাহিনীর বোমার আঘাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে একজন রুশ সাংবাদিক নিহত হয়েছেন। তিনি দ্য ইনসাইডারের প্রতিবেদক হিসেবে ইউক্রেন যুদ্ধ কাভার করছিলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

দ্য ইনসাইডারের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নিহত সাংবাদিকের নাম ওকসানা বাউলিনা। তিনি কিয়েভের পোডলস্কে রুশ বাহিনীর হামলার পর ধ্বংসযজ্ঞের ভিডিওর করছিলেন। একই সঙ্গে এই হামলায় আরও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

বাউলিনা এর আগে রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির দুর্নীতিবিরোধী ফাউন্ডেশনের জন্য কাজ করেছেন এবং জেলে বন্দী থাকা বিরোধী দলীয় নেতার পক্ষে কাজ করায় তাকে রাশিয়া ছাড়তে হয়েছিল। গত বছর রুশ সরকার ফাউন্ডেশনটিকে অবৈধ ঘোষণা করে। এ জন্য অনেক কর্মী বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল।

এক বিবৃতিতে দ্য ইনসাইডার জানিয়েছে, বাউলিনা দ্য ইনসাইডারের প্রতিবেদক হিসেবে ইউক্রেনে গিয়েছিলেন এবং লভিভ ও কিয়েভ থেকে দ্য ইনসাইডারের জন্য বেশ কয়েকটি প্রতিবেদন পাঠিয়েছিলেন। বাউলিনার মৃত্যুতে তাঁর পরিবার এবং বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দ্য ইনসাইডার। প্রখ্যাত অনুসন্ধানী সাংবাদিক আলেক্সি কোভালিভ বাউলিনাকে শ্রদ্ধা জানিয়েছেন।

The post কিয়েভে রুশ হামলায় রুশ সাংবাদিক নিহত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87%e0%a6%ad%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b6-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b6-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82/

পাঠ্যবই বি‌ক্রি করায় মাদ্রাসার অধ্যক্ষের কারাদণ্ড

ফাতেহ ডেস্ক:

টাঙ্গাইলের গোপালপুরে শিক্ষার্থী‌দের পাঠ‌্যবই বি‌ক্রি করার দা‌য়ে একটি মাদ্রাসার অধ‌্যক্ষ‌কে ছয় মা‌সের কারাদণ্ড দেওয়া হ‌য়ে‌ছে। বুধবার (২৩ মার্চ) দুপুরে চর-চতিলা আলিম মাদ্রাসায় তাকে এ দণ্ড দেওয়া হয়।

উপ‌জেলার নগদা শিমলা ইউনিয়নের চর-চতিলা আলিম মাদ্রাসার অধ‌্যক্ষ শফিকুল ইসলাম মন্ডল শিক্ষার্থী‌দের পাঠ‌্যবই হকা‌রের কা‌ছে বি‌ক্রির সময় সেগু‌লো জব্দ ক‌রেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। পরে অধ্যক্ষকে ছয় মা‌সের কারাদণ্ড দেন তিনি।

স্থানীয়রা জানান, আলিম মাদ্রাসার অধ্যক্ষ চাহিদার তুলনায় বেশি পরিমাণ পাঠ্যবই মাধ্যমিক শিক্ষা অফিস থেকে উত্তোলন করেন। শিক্ষার্থীদের বই বিতরণের পর অতিরিক্ত বই ফেরত না দিয়ে তিনি স্টোররুমে জমা রাখেন। প‌রে বইগু‌লো বস্তাব‌ন্দি ক‌রে কে‌জি দ‌রে বি‌ক্রি ক‌রেন।

পাঠ‌্যবই বি‌ক্রির খবর স্থানীয়দের মাধ্যমে পে‌য়ে ঘটনাস্থ‌লে গি‌য়ে বইগু‌লো জব্দ ক‌রেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা ও উপ‌জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা। প‌রে বই বি‌ক্রির দা‌য়ে অধ‌্যক্ষ‌কে কারাদণ্ড প্রদান করা হয়।

পাঠ‌্যবইয়ের ক্রেতা হকার আব্দুল গণি মিয়া জানান, মাদ্রাসার প্রভাষক আকাশ আলীর মাধ্যমে ১৭ টাকা কেজি ধরে ৫ হাজার ৯০০ টাকায় বইগুলো কেনেন তিনি। প‌রে প্রশাসন বইগু‌লো নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিক জানান, মাদ্রাসার অধ‌্যক্ষ শিক্ষার্থী‌দের পাঠ‌্যবই বি‌ক্রি কর‌ছিলেন, এমন সংবা‌দে ঘটনাস্থ‌লে গি‌য়ে বইগু‌লো জব্দ করা হয়। এর দা‌য়ে অধ্যক্ষকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হ‌য়ে‌ছে।

The post পাঠ্যবই বি‌ক্রি করায় মাদ্রাসার অধ্যক্ষের কারাদণ্ড appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6/

কানওয়ালা ছবি নয়, বায়োমেট্রিক পদ্ধতিতেই সব হয়

ফাতেহ ডেস্ক:

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাসহ সবক্ষেত্রে নারী শিক্ষার্থীদের হিজাব খুলে কান বের করে ছবি দেওয়ার পরিবর্তে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে শুরু করে সব ক্ষেত্রে নারীদের হিজাব খুলে কান বের করে ছবি দিতে হয়। এই নিয়ম বাতিল করে হিজাব-নিকাব মেনে চলা মেয়েদের জন্য বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করতে হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থী দিদারুল আলম বলেন, যেসব মেয়েরা হিজাব-নিকাব মেইনটেইন করে তাদের কান খুলতে বাধ্য করাটা উচিত নয়। বরং ছবির পরিবর্তে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করাই যুগোপযোগী এবং নিরাপদ। হিজাব-নিকাব মুসলিম নারীদের ধর্মীয় অধিকার।

শিক্ষার্থী সানজিদা আলী সানবি বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে আরও নির্ভুলভাবে যাচাই পদ্ধতির ব্যবস্থা থাকা সত্ত্বেও ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে, এরকম ব্যবস্থা না এনে বায়োমেট্রিক ব্যবস্থা গ্রহণ করা উচিত। আরেকজন শিক্ষার্থী মুহম্মদ কায়েছুর রহমান বলেন, হিজাব খুলে কান বের করতে বাধ্য করাটা মুসলিম নারীদের জন্য অপমানজনক। এ ধরনের আইন তৈরি করার আগেই ভাবা উচিত ছিল। বিকল্প বায়োমেট্রিক পদ্ধতি থাকা সত্ত্বেও কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মানে হয়না।

তিনি আরও বলেন, আমরা চাই যেসব মেয়েরা হিজাব-নিকাব পরিধান করে তাদের জন্য যেন বিকল্প বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে সকল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। জাতীয় পরিচয়পত্র ও ব্যাংক একাউন্টসহ রাষ্ট্রীয় সকল সুবিধা যেন নিশ্চিত করা হয়।

The post কানওয়ালা ছবি নয়, বায়োমেট্রিক পদ্ধতিতেই সব হয় appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%9b%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%a8%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9f%e0%a7%8b%e0%a6%ae%e0%a7%87%e0%a6%9f%e0%a7%8d/

তারাবির ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষ, নিহত ১

ফাতেহ ডেস্ক:

ময়মনসিংহের গফরগাঁওয়ে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে দু’পক্ষের মারামারিতে গুরুতর আহত আনসার সদস্য মো. জলিল মিয়ার মৃত্যু হয়েছে। বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত শুক্রবার জুমার নামাজের পরে পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের মশাখালী মধ্যপাড়া বায়তুল ফালা জামে মসজিদে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বড় ভাই আজিজুল হক বাদী হয়ে মঙ্গলবার রাতে পাগলা থানায় একটি মামলা করেন।

নিহতের স্ত্রী মানসুরা আক্তার জানান, আবদুল আওয়াল ও তার ছেলেরা মিলে আমার স্বামীকে হত্যা করেছে। আমি এর বিচার চাই। নিহতের বড় ভাই আজিজুল হক বলেন, বিনা কারণে আওয়াল ও তার ছেলেরা আমার ভাইকে কুপিয়ে ভাইয়ের হত্যা করেছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার চাই।

ঘটনায় অভিযুক্ত ফারুক মণ্ডলের মোবাইল ফোনে একাধিকবার কল করেও বক্তব্য পাওয়া যায়নি।

পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

The post তারাবির ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষ, নিহত ১ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%b8/

২ বছর পর হারামাইন শরিফে ইতেকাফের অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক:

দুই বছর পর ফের মক্কা-মদিনার হারামাইন শরিফে রমজানের শেষ দশকে ইতেকাফের অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) হারামাইন জেনারেল প্রেসিডেন্সির সূত্রে এ তথ্য নিশ্চিত করে।

হারামাইন জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়খ আব্দুর রহমান আস সুদাইস বলেছেন, ‘এই বছর মসজিদুল হারাম ও মসজিদে নববীতে রমজানে ইতেকাফ পালিত হবে।’

তবে এক্ষেত্রে ইতেকাফকারীকে অবশ্যই নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হবে। কিন্তু কী নিয়ম তা খুব শিগগিরই হারামাইনের সরকারি ওয়েবসাইটে জানানো হবে।

সূত্র : আলজাজিরা

The post ২ বছর পর হারামাইন শরিফে ইতেকাফের অনুমোদন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a7%a8-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ab%e0%a7%87-%e0%a6%87%e0%a6%a4/