Thursday, July 30, 2020

মসজিদে ঈদের নামাজে ১৩ শর্ত

ফাতেহ ডেস্ক:

করোনা মহামারীর মধ্যে দ্বিতীয় ঈদ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগস্ট মাসের প্রথম দিনের সকালেই অনুষ্ঠিত হবে ঈদুল আজহা। এবার করোনার মধ্যে ঈদের নামাজের জন্য বেশ কিছু নিয়ম বেঁধে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ঈদগা ময়দান, খোলা মাঠ বা উন্মুক্ত স্থানে নয় মসজিদেই এবার ঈদুল আজহার নামাজ পড়তে হবে। পাশাপাশি একে অপরের সঙ্গে কোলাকুলি ও হাত মেলানো থেকে বিরত থাকতে হবে।

ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে একটি নির্দেশানা জারি করেছে। নির্দেশনায় ১৩টি শর্ত উল্লেখ করা হয়েছে:

১. করোনাভাইরাস পরিস্থিতিজনিত কারণে মুসল্লিদের জীবন ঝুঁকি বিবেচনা করে এ বছর ঈদুল আজহার জামাত ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে কাছের মসজিদে আদায় করতে হবে। প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাত আদায় করা যাবে।

২. জামাতের সময় মসজিদে কার্পেট বিছানো যাবে না। নামাজের পূর্বে মসজিদ জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে। মুসল্লিরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসবেন।

৩. প্রত্যেককে বাসা থেকে অজু করে মসজিদে আসতে হবে এবং অজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে।

৪. মসজিদে অজুর স্থানে সাবান/হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।

৫. মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার/হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখতে হবে।

৬. জামাতে আগত মুসল্লিদের অবশ্যই মাস্ক পরে আসতে হবে। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না।

৭. নামাজ আদায়ের সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে দাঁড়াতে হবে এবং এক কাতার অন্তর অন্তর কাতার করতে হবে।

৮. শিশু, বৃদ্ধ, যেকোনো ধরনের অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি জামাতে অংশগ্রহণ করবেন না।

৯. স্বাস্থ্যসেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে।

১০. জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো থেকে বিরত থাকতে হবে।

১১. নামাজ শেষে খতিব ও ইমামরা মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া চাইবেন।

১২. খতিব, ইমাম, মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় প্রশাসনকে বিষয়গুলো বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

১৩. কোরবানির ক্ষেত্রে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদের পরিচালনা কমিটি এসব নির্দেশনা বাস্তবায়ন করবেন।

The post মসজিদে ঈদের নামাজে ১৩ শর্ত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%88%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%a9-%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%8d/

ঈদ ও বন্যায় করোনার সংক্রমণ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

বন্যা ও ঈদুল আজহার কারণে করোনা আক্রান্তের সংখ্যা আবারও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি একথা বলেন।

স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক বলেন, ঈদে মানুষ হাটে, বাজারে যাবে এতে সংক্রমণ বৃদ্ধি পাবে। এছাড়া বন্যায় এক জায়গায় অনেক মানুষ থাকছে এতেও সংক্রমণ বাড়তে পারে।

তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে যথার্থ উদ্যোগ নেয়ার ফলেই দেশের কোভিড হাসপাতাল এখন ৬০ ভাগ শয্যা খালি পড়ে আছে। কোভিড ডেডিকেটেড অর্ধেক আইসিইউ বেডে কোনো রোগী নেই। শুরুতে পরিস্থিতি বুঝতে কিছুটা সময় লাগলেও এখন দেশের চিকিৎসাখাত কোভিড-১৯ চিকিৎসায় সঠিক অবস্থানেই রয়েছে।’

হাসপাতালে কোভিড-১৯ রোগী সংখ্যা কম থাকা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘কোভিড-১৯ মোকাবিলায় সরকার দ্রুত কিছু উদ্যোগ নিতে সক্ষম হয়েছে। প্রথমদিকে কেবলমাত্র ঢাকা মেডিকেল কলেজে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা চালু ছিল। এখন জেলা শহরেও সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা চালু করাসহ প্রায় ৭০টি হাসপাতাল সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা করা হচ্ছে। আমাদের টেলি মেডিসিন ব্যবস্থার মাধ্যমে শত শত চিকিৎসক অনলাইনে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। পাশাপাশি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী নতুন কিছু কার্যকরী চিকিৎসা সেবা কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে দেয়া হচ্ছে। এর ফলে, দেশে ধীরে ধীরে আক্রান্তের হার কমতে শুরু করেছে।’

কোভিড পরীক্ষা সংখ্যা কমে যাচ্ছে এমন এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী পরীক্ষা করতে মানুষের অনীহা, বন্যা দুর্যোগ ও যত্রতত্র লক্ষণবিহীন পরীক্ষা না করতেই কিছুটা কমে থাকতে পারে বলে জানান। সামনে ৩০ হাজার নার্স নিয়োগ করা হবে বলেও সভায় তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর-এর সভাপতিত্বে সভায় ৫টি দপ্তরের সাথে চুক্তি স্বাক্ষর হয়। স্বাক্ষরিত দপ্তরগুলি হচ্ছে- পরিবার পরিকল্পনা অধিদপ্তর, নিপোর্ট, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

স্বাস্থ্যমন্ত্রী চুক্তিকৃত দপ্তর প্রধানদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাইডলাইন অনুযায়ী স্বচ্ছতা ও দক্ষতার সাথে কাজ করার আহ্বান জানান।

The post ঈদ ও বন্যায় করোনার সংক্রমণ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%88%e0%a6%a6-%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae/

নিয়ন্ত্রণে এসেছে ভাষানটেক বস্তির আগুন

ফাতেহ ডেস্ক:

রাজধানীর মিরপুর ভাষানটেক বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা সম্ভব হয়নি। এখন পর্যন্ত হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম এসব তথ্য জানিয়েছে।

-এটি

The post নিয়ন্ত্রণে এসেছে ভাষানটেক বস্তির আগুন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%9f%e0%a7%87/

নেপালে বিমান দুর্ঘটনা: ইউএস-বাংলার মামলা স্থগিতের আবেদন নাকচ

ফাতেহ ডেস্ক:

কাঠমান্ডুতে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো সাত মেডিকেল শিক্ষার্থীর পরিবার থেকে ক্ষতিপূরণ আদায়ের মামলাটি নেপালেই চলবে। এই মামলার শুনানি স্থগিতের জন্য ইউএস-বাংলার করা আবেদন প্রত্যাখ্যান করেছে নেপালের সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের রায়ের এই খবর দিয়েছে হিমালয় টাইমস। সংবাদমাধ্যমটির ই-পেপারে প্রকাশিত প্রতিবেদনে বৃহস্পতিবার বলা হয়েছে, নিহত এমবিবিএস শিক্ষার্থীদের পরিবার থেকে ক্ষতিপূরণ আদায়ের যে মামলা করা হয়েছে তার বিষয়ে অন্তর্বর্তী এমন কোনো নির্দেশ দেয়া যাবে না।

আদালত মনে করছেন, এমন স্পর্শকাতর মামলার শুনানি স্থগিত করা অবিচারের সামিল। তাছাড়া এটি ভুক্তভোগীর পরিবারের ওপর প্রভাব ফেলতে পারে।

নিহত শিক্ষার্থীর বাবা বিদুর ম্যান শ্রেষ্ঠা হিমালয় টাইমসকে জানান, তারা ইতিমধ্যে সুপ্রিম কোর্টের আদেশের কপি গ্রহণ করেছেন। সেখান থেকে জেনেছেন ২৫ আগস্ট এই ক্ষতিপূরণ আদায়ের মামলার ফের শুনানি হবে।

২০১৮ সালের ১২ মার্চ নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় ৫১ জন যাত্রী ও ক্রু প্রাণ হারান। এর মধ্যে ২৮ জন ছিলেন বাংলাদেশি। ২২ জন নেপালের। আরেক জনের বাড়ি চীনে।

ওই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণে বেঁচে যান ২০ জন। যদিও গুরুতর আঘাতের কারণে তাদের অনেককেই দীর্ঘ সময় চিকিৎসা নিতে হয়েছে।বাংলাদেশের ইতিহাসে এমন ভয়াবহ বিমান দুর্ঘটনা আর ঘটেনি। এমনকি ১৯৯২ সালের পর নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরেও এর চেয়ে ভয়াবহ কোনও বিমান দুর্ঘটনা ঘটেনি।

নিহতদের মধ্যে থাকা সাত শিক্ষার্থীর পরিবার ইনস্যুরেন্স আদায়ের জন্য নেপালের সুপ্রিম কোর্টে রিট করেন। ইউএস-বাংলা এবং সংশ্লিষ্ট ইনস্যুরেন্স কোম্পানির দাবি, ভুক্তভোগী পরিবার নেপালে এই মামলা করতে পারে না।

কাঠমান্ডু জেলা আদালত গত ৫ ডিসেম্বরও জানায়, ভুক্তভোগীদের পরিবার নেপাল থেকেই ক্ষতিপূরণ চাইতে পারবে। আন্তর্জাতিক আইন দেখিয়ে পরিবারগুলো ২.১০ বিলিয়ন রুপি দাবি করেছে।

The post নেপালে বিমান দুর্ঘটনা: ইউএস-বাংলার মামলা স্থগিতের আবেদন নাকচ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a7%87%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%87%e0%a6%89/

নিজেকে নবী দাবি করায় আদালত কক্ষেই গুলি করে হত্যা

ফাতেহ ডেস্ক:

পাকিস্তানে নিজেকে নবী দাবি করায় এক ব্যক্তিকে আদালত কক্ষেই গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির পেশওয়ারে এ ঘটনা ঘটেছে বলে বুধবার জানিয়েছে।

পুলিশ কর্মকর্তা ইজাজ আহমেদ জানান, বুধবার ধর্ম অবমাননা মামলায় তাহির আহমেদ নাসিম নামের ওই ব্যক্তির শুনানি চলছিল। এসময় তাকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি ছোড়া হয়।

তিনি বলেন, ‘হা’মলাকারীকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে। সে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। ধর্ম অবমাননা করায় সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছে।’

উল্লেখ্য, ধর্ম অবমাননার অভি’যোগে ২০১৮ সালে গ্রে’প্তার করা হয় তাহিরকে। পাকিস্তানে ধর্ম অবমাননাআইনে কিছু অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।

The post নিজেকে নবী দাবি করায় আদালত কক্ষেই গুলি করে হত্যা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b2/

ঈদের নামাজ নিকটস্থ মসজিদে পড়ার নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের

ফাতেহ ডেস্ক:

আগামী ১ আগস্ট সারাদেশে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

করোনায় মুসল্লিদের জীবনের ঝুঁকি বিবেচনায় নিয়ে এবারের ঈদের জামায়াত ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে নিকটস্থ মসজিদে আদায় করতে হবে। প্রয়োজনে একই মসজিদে একাধিক ঈদ জামায়াত আদায় করা যাবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

সরকারের স্বাস্থ্যসেবা বিভাগের জারিকৃত স্বাস্থ্যবিধি অনুসরণ করে শর্তসাপেক্ষে ঈদ জামায়াত মসজিদে আদায়ের জন্য ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে গত ঈদুল ফিতরের জামায়াত ঈদগাহে আদায় না করে মসজিদে আদায় করা হয়েছিল।

মন্ত্রণালয় সূত্র জানায়, এবার পবিত্র ঈদুল আযহার নামাজের জামায়াতের সময় মসজিদে কার্পেট বিছানো যাবে না। নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবানুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে।

মুসল্লিরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে বাসা থেকে জায়নামাজ নিয়ে আসবেন। প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে ওযু করে মসজিদে আসবেন এবং ওযু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে।

করোনা ভাইরাস সংক্রমণ রোধ নিশ্চিতে মসজিদে ওযুর স্থানে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার বা হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখতে হবে।

জামায়াতে আসা মুসল্লিকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করতে পারবেন না মুসল্লিরা।

ঈদের নামাজ আদায়ের সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে দাঁড়াতে হবে এবং এক কাতার অন্তর অন্তর কাতার করতে হবে।

শিশু, বৃদ্ধ, যে কোনো ধরণের অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি ঈদের নামাজের জামায়াতে অংশগ্রহণ করবেন না বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

সর্বসাধারণের সুরক্ষার নিশ্চতে স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে মসজিদে জামায়াত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করতে হবে মুসল্লিদের।

করোনা মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য ঈদের নামাজ শেষে মহান আল্লাহর দরবারে দোয়া করার জন্য খতিব ও ইমামগণের প্রতি অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

খতিব, ইমাম, মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় প্রশাসনকে বিষয়গুলো বাস্তবায়ন নিশ্চিত করার অনুরোধ জানিয়ে মন্ত্রণালয় বলেছে, পশু কোরবানির ক্ষেত্রে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।

করোনাভাইরাস সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী, জনপ্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদের পরিচালনা কমিটি উল্লিখিত নির্দেশনা বাস্তবায়ন করবেন।

The post ঈদের নামাজ নিকটস্থ মসজিদে পড়ার নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%88%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%9f%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6/

টেলিমেডিসিনের কারণে করোনা হাসপাতালের ৬০ ভাগ বেড খালি: স্বাস্থ্যমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

টেলিমেডিসিনের (ঘরে বসে ফোনে চিকিৎসাসেবা গ্রহণ) কারণেই মূলত লোকজন হাসপাতালে যাচ্ছেন না বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার সচিবালয়ে একটি অনুষ্ঠানে এমন দাবি করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসের জন্য নির্ধারিত হাসপাতালে ৬০ শতাংশ বেডই এখন খালি অবস্থায় আছে।

তার দাবি, টেলিমেডিসিনের কারণেই মূলত লোকজন হাসপাতালে যাচ্ছেন না।

অবশ্য করোনা রোগীদের হাসপাতাল বিমুখ হওয়া, আস্থাহীনতা তৈরি এবং নমুনা পরীক্ষায় অনাগ্রহ নিয়ে খোদ সরকারেই দ্বিমত আছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলে আসছেন, দুটি হাসপাতালে করোনা চিকিৎসা ও নমুনা পরীক্ষায় জালিয়াতি এবং নমুনার ফল পেতে দীর্ঘসূত্রিতার কারণে রোগীদের মাঝে আস্থাহীনতা তৈরি হয়েছে।

রোগীদের আস্থা ফেরাতে তিনি হাসপাতালগুলোর প্রতি বরাবরই আহ্বান জানিয়ে আসছেন। একই সঙ্গে সতর্ক করেছেন, আক্রান্তরা পরীক্ষা না করালে করোনা সংক্রমণ বাড়তে পারে।

এদিকে ঈদ ও বন্যার কারণে ফের করোনাভাইরাস সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

অন্যদিকে সরকারি হিসাব অনুযায়ী, দেশে বুধবার সকাল নাগাদ করোনায় মৃতের সংখ্যা ৩ হাজার ৩৫ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ২ লাখ ৩২ হাজার ১৯৪ জন।

The post টেলিমেডিসিনের কারণে করোনা হাসপাতালের ৬০ ভাগ বেড খালি: স্বাস্থ্যমন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8/