Wednesday, July 1, 2020

হিন্দু সাম্প্রদায়িকতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা

রাকিবুল হাসান:

মুসলিম অধ্যুষিত পূর্ব বাংলার আধুনিক শিক্ষার সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। ইতিহাসের নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে এ বিশ্ববিদ্যালয় পা রাখতে যাচ্ছে শতবর্ষে। শতবর্ষে পা রাখা এ বিশ্ববিদ্যালয়ের শুরুর পথটা মসৃণ ছিল না। বারবার হিন্দুদের ঘৃণ্য সাম্প্রদায়িকতার বাধার মুখে টিকে দাঁড়ানোটাই ছিল মুশকিল। এই বিশ্ববিদ্যালয় যেন তৈরী না হয়, এরজন্য হিন্দুরা চেষ্টার কোনো ত্রুটি করেনি। কিন্তু ইংরেজ সরকারের দৃঢ় মনোবলের সামনে হার মানে তাদের কদর্য সব উদ্যোগ।

বঙ্গভঙ্গ রদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রেক্ষাপট

১৯০৫ সালের ১৬ অক্টোবর বঙ্গভঙ্গে ঢাকাকে রাজধানী করে নতুন পূর্ব বাংলা ও আসাম প্রদেশ সৃষ্টি করা হয়। ‘বঙ্গভঙ্গ’ কার্যকর হওয়ায় সামগ্রিকভাবে মুসলমানরা সন্তুষ্ট হয়েছিলো। কেননা এর ফলে মুসলমানদের অর্থনৈতিক দুর্গতির কিছুটা লাঘব হওয়া ছাড়াও এ দেশীয় বাঙালি মুসলিম মধ্যবিত্তশ্রেণীর ক্রমবিকাশের ধারা দ্রুততর হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিলো। এজন্যই নতুন প্রদেশের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে জাতীয় ও রাজনৈতিক চিন্তাধারার বিকাশের জন্য স্থাপিত হয় ‘ঢাকা মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন’ নামে একটি মুসলিম প্রতিষ্ঠান।

কিন্তু এই বঙ্গভঙ্গে ক্ষুব্ধ হয়ে উঠে হিন্দুরা। কারণ তারা দেড় শতাধিক বছর ধরে ইংরেজ শাসকদের কর্মকাণ্ডে সক্রিয় সমর্থন দিয়ে, উপমহাদেশে সর্বাগ্রে পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে একটা পরিপক্ব সম্পূরক শক্তি হিসেবে নিজেদের গড়ে তুলেছিল। তারা তাদের সর্বশক্তি দিয়ে বঙ্গভঙ্গ প্রতিরোধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। তারা বিলেতি পণ্য বয়কটের ডাক দেয়। ১৯০৫ সালের ১৭ জুলাই বাগেরহাটে একটি বিরাট জনসভা অনুষ্ঠিত হয়। এতেই সর্বপ্রথম বিলেতি পণ্য বয়কট প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। প্রস্তাবে বলা হয়—যতদিন পর্যন্ত বঙ্গভঙ্গ রদ না হবে, ততদিন ব্রিটিশ পণ্য বর্জন করা হোক। বঙ্গভঙ্গের প্রতিবাদে পরবর্তী ছ মাসের জন্য সব আনন্দানুষ্ঠান ও উৎসবে অংশগ্রহণ বন্ধ করা হোক।’

হিন্দুদের এই আন্দোলন ছড়িয়ে পড়ে সবখানে। তাদের ক্রমাগত আন্দোলনের প্রেক্ষিতেই ১৯১১ সালের পয়লা নভেম্বর দিল্লির দরবারে ঘোষণার মাধ্যমে ১২ ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ করা হয়। ফলে বাংলার মুসলমান সমাজের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বঙ্গভঙ্গ হওয়ার ফলে সামান্য কয়েক বছরের ব্যবধানে (১৯০৫-১৯১১) তাদের মধ্যে সার্বিক যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল, বঙ্গভঙ্গ রদের ঘোষণায় তা কর্পূরের মতো উবে যায়। তারা ভারত সরকারের কাছে এর তীব্র প্রতিবাদ জানায়।

ভারতীয় লেখক বিমলান্দ শাসমল ‘ভারত কী করে ভাগ হলো’ বইয়ে লিখেছেন, ‘১৯০৫ এর বঙ্গভঙ্গবিরোধী আন্দোলন সন্দেহাতীতভাবে মুছলমান বিরোধী এবং গভীরভাবে মুছলিম স্বার্থ পরিপন্থী। এই আন্দোলনের তাগিদে যেসকল সন্ত্রাসী বা বিপ্লববাদী নেতা কর্মক্ষেত্রে আবির্ভূত হলেন, তারা সকলেই ছিলেন গভীরভাবে মুছলিমন বিরোধী।’

বঙ্গভঙ্গ রদ হওয়ার পর পূর্ব বাংলার বিক্ষুব্ধ ও বিমর্ষ মুসলমানদের মধ্যে সৃষ্ট অসন্তোষ প্রশমনের জন্য তৎকালীন বড়লাট লর্ড হার্ডিঞ্জ পূর্ববঙ্গ সফরের পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী ১৯১২ সালের ৩১ জানুয়ারি তিনি ঢাকা সফরে আসেন। ঐ দিনই নবাব স্যার সলিমুল্লাহ, নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী, শেরে বাংলা এ.কে. ফজলুল হক প্রমূখ মুসলিম নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল বড়লাটের সঙ্গে দেখা করেন। বাড়লাটকে তারা বলেন, ‘বঙ্গভঙ্গের আগেও এই অঞ্চল অনুন্নত ছিল। নিপীড়িত, নিগৃহীত ছিল। কিন্তু বঙ্গভঙ্গের পর মুসলমানদের শিক্ষাদীক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে সরকার যে ব্যবস্থা নিয়েছিল, তা খুব ফলপ্রসূ হয়েছিলো। এখন যদি বঙ্গভঙ্গ রদ না করা হয় তাহলে পূর্ব বাংলার মুসলমানরা সবদিক দিয়ে বঞ্চিত হয়ে যাবে। তাই আমাদের দাবি—কমপক্ষে ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক।

মুসলিম নেতৃবৃন্দের আবেদনের প্রেক্ষিতে ১৯১২ সালে ২ ফেব্রুয়ারি বড়লাট লর্ড হার্ডিঞ্জ ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা প্রদান করেন। একই বছর মে মাসে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে বিস্তারিত সুপারিশ পেশ করার জন্য ‘নাথান কমিশন’ নামে একটি কমিশন গঠন করা হয়। দীর্ঘ আলাপ আলোচনার পর এই কমিশন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলা সরকারের কাছে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট প্রদান করে। রিপোর্টে তিনটি রুপরেখা ছিল গুরুত্বপূর্ণ। এক—বিশ্ববিদ্যালয়টি হবে সরকার নিয়ন্ত্রিত। দুই—বিশ্ববিদ্যালয়টি হবে আবাসিক। ছাত্রদের জন্য আবাসিক হোস্টেল থাকবে। এবং পূর্ব বাংলার বিভিন্ন কলেজ এর অন্তর্ভুক্ত থাকবে। তিন—বিশ্ববিদ্যালয়ে আরবি এবং ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও হিন্দুদের বিরোধিতা

হিন্দুরা বঙ্গভঙ্গ রদ করেই থামলো না। বরং তাদের মুসলিম বিরোধী সহিংস মন ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্তও মেনে নিতে পারলো না। এর বিরুদ্ধে আন্দোলনে নেমে পড়লো। হিন্দু বুদ্ধিজীবি ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বিভিন্ন শহরে মিটিং করে ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে প্রস্তাব পাশ করে পাঠাতে লাগলো বৃটিশ সরকারের কাছে। এভাবে বাবু গিরিশচন্দ্র ব্যানার্জি, ডা. স্যার রসবিহারী ঘোষ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার আশুতোষ মুখার্জির নেতৃত্বে তারা ১৮ বার স্মারকলিপি পাঠালো। চাপ সৃষ্টি করতে চাইলো বড়লাটের ওপর।

১৯১২ সালে ১৬ ফেব্রুয়ারি রাসবিহারী ঘোষের নেতৃত্বে একটি হিন্দু প্রতিনিধি দল বড়লাটের সঙ্গে দেখা করে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলো আভ্যন্তরীন বঙ্গবিভাগের সমর্থক। তাছাড়া পূর্ববঙ্গের মুসলমানরা প্রধানত কৃষক। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তারা কোনোভাবেই উপকৃত হবে না।’

১৯১২ সালের ২৮ মার্চ কলকাতার গড়ের মাঠে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিবাদে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

সিলেটের বিপিনচন্দ্র পাল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে অশিক্ষিত ও কৃষক বহুল পূর্ববঙ্গের শিক্ষাদান কার্যে ব্যাপৃত থাকতে হবে। পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গের জনসাধারণের শিক্ষানীতি ও মেধার সামঞ্জস্য থাকবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সবচেয়ে বিরোধী ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায় এবং রাজনীতিক সুরেন্দ্রনাথ ব্যানার্জি। বড়লাট হার্ডিঞ্জ আশুতোষ মুখোপাধ্যায়য়ের কাছে জানতে চেয়েছিলেন, কিসের বিনিময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধিতা থেকে বিরত থাকবেন। আশুতোষ বিনিময় হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের চারটি নতুন প্রফেসর পদ চেয়েছিলেন। অবশেষে চারটি পদ দিয়ে বিষয়টি দফারফা করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিন্দু শিক্ষামন্ত্রীর আর্থিক বৈষম্য

শত বাধা উপেক্ষা করে ১৯২১ সালের ১ জুলাই প্রতিষ্ঠা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু শুরুতেই হিন্দু শিক্ষামন্ত্রীর আর্থিক বৈষম্যের কারণে বিশ্ববিদ্যালয়টিকে আর্থিক কষ্টে পড়তে হয়।

ডা. রমেশচন্দ্র মজুমদার তার আত্মস্মৃতিতে লিখেছেন, ১৯১৯ সালের নতুন আইন অনুসারে বাংলার শিক্ষামন্ত্রী প্রভাসচন্দ্র মিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন কমানোর নির্দেশ দেন। অথচ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় রিজার্ভ ফান্ডে ৫০ লক্ষ টাকা ছিল। বাংলা সরকার প্রদত্ত সরকারি ভবন বাবদ সেগুলো কেটে নেয়। এবং বিশ্ববিদ্যালয়ের জন্য প্রতিবছর মাত্র পাঁচ লক্ষ টাকা বরাদ্দ করে। ফলে শিক্ষকদের বেতন কমিয়ে দিতে হয়।

১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শেরে বাংলা এ কে ফজলুল হক বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য সরকার সে সময়ে ৬৫ লক্ষ টাকা বরাদ্দ দেয়। অথচ শিক্ষামন্ত্রী প্রভাস সিং এই টাকাটা সমগ্র বাংলা প্রদেশের শিক্ষা বিস্তারের জন্য বরাদ্দ দেন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুরুতে হিন্দু-মুসলিম রেশিও

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর হিন্দুরা তাচ্ছিল্য করে এটাকে ডাকতো ‘মক্কা বিশ্ববিদ্যালয়’, ‘ফাক্কা বিশ্ববিদ্যালয়’। যেন এটা কেবল মুসলমানদের বিশ্ববিদ্যালয়। এখানে কোনো মেধাবীরা পড়তে আসবে না। কিন্তু আমরা যদি তৎকালীন গঠনপ্রণালী, ছাত্রসংখ্যা, পাসের হারসহ সবকিছু বিবেচনা করি, তাহলে দেখতে পাব সেখানে হিন্দুদের হার কম ছিল না।

প্রথম একাডেমিক কমিটির ১৯ জন সদস্যের মধ্যে ৬ জন হিন্দু, ৮ জন ইংরেজ এবং ৫ জন মুসলমান ছিলো। ১৯২২ সালে বি.এ প্রথম শ্রেণীতে যারা পাস করেন, এরমধ্যে ৫ জন ছিল হিন্দু। এম.এ প্রথম শ্রেণীতে যে ৩ জন পাস করে; তারা তিনজনই ছিল হিন্দু।

তুলনামূলক এই আলোচনায় দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুরুতে হিন্দুদের প্রাধান্য ছিল। কিন্তু তবুও অন্নদাশংকর রায় বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলমানদের সুবিধার জন্য তৈরী হয়েছে।’

অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুলনায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে মুসলমানরা ছিল চূড়ান্ত পর্যায়ের নিগৃহীত, নিষ্পেষিত। ১৯০৪ সালের পূর্বে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদে একজনও মুসলমান সিন্ডিকেট সদস্য ছিলো না। ১৯১৭ সালে দেখা যায়, ১১০ জন ফেলোর মধ্যে মুসলমান ছিল মাত্র ৭ জন। পাঠ্যসূচিতে হিন্দুপ্রভাব লক্ষ করা যায়। মুসলমানদের ইতিহাস বিকৃত করা হয়। ১৯১৫ সালে বেঙ্গল প্রেসিডেন্সির শিক্ষা সম্মেলনে নবাব নওয়াব আলী চৌধুরী বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা নিয়ন্ত্রণের ভারও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওপর। অথচ সেখানে কোনো মুসলমানা সিন্ডিকেট সদস্য নেই। একশ সাধারণ সিনেট সদস্যের মধ্যে মুসলমান মাত্র ৬ জন। ১৯১৫-১৬ সালে বাজেট বক্তৃতায় তিনি বলেন, সেখানে এখন পর্যন্ত মুসলমানদের কোনো হল নির্মিত হয়নি।’

শেষকথা

‘একশ বছরের রাজনীতি’ বইয়ে আবুল আসাদ লিখেছেন, সংখ্যাগুরু হিন্দুরা মুসলমানদের কোনো ভালোই সহ্য করতে পারেনি। মুসলিম লীগ গঠন তাদের চক্ষুশূলে পরিণত হয়েছিল। মর্লি-মিন্টোর শাসন-সংস্কারে মুসলমানদের স্বতন্ত্র প্রতিনিধিত্বের সুযোগ তারা বরদাশত করেনি। বঙ্গভঙ্গের ফলে মুসলমানদের যে রাজনৈতিক ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টি হয়েছিল, তাকে তারা সহ্য করতে পারেনি। এবং সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ও তাদের সহ্য হলো না। ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতার মধ্য দিয়ে মুসলমানদের প্রতি হিন্দু মনোভাব সবচেয়ে নগ্নভাবে ফুটে উঠেছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মধ্যে ‘গুরুতর বিপদ’ অবলোকন করেছে। এই গুরুতর বিপদটা কী? সেটা মুসলমানদের উন্নতি ও উত্থান। অর্থাৎ হিন্দুরা হয়ে উঠেছিল মুসলমানদের অস্তিত্বের বিরোধী। সংখ্যাগুরু হিন্দুদের উত্থিত এই সংহার মূর্তিই সেদিন মিসলমানদের রাজনৈতিক আন্দোলনে তাদের আত্মরক্ষার সংগ্রামকেই অপরিহার্য করে তুলেছিল।

সূত্র:

১. বাংলার মুসলিম চেতনায় ঢাকা বিশ্ববিদ্যালয়
২. Report of the calcutta University Commission, page 113
৩. Report of the calcutta University Commission page: 133
৪. মেজর জেনারেল এম.এ. মতিন, বীর প্রতিক, পিএসসি/আমাদের স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতা ও প্রাসঙ্গিক কিছু কথা, পৃ:১৮-২২
৫. দি অটো বায়োগ্রাফি অব এন আননোন ইন্ডিয়ান/নীরদচন্দ্র চৌধুরী
৬. ঢাকা প্রকাশ, ১১ ও ১৮ ফেব্রুয়ারি, ১৯১২
৭. ঢাকার স্মৃতি: ড.রমেশচন্দ্র মজুমদার
৮. বঙ্গভঙ্গ ও বাঙালির ঐক্য/ ড.মো. মকসুদুর রহমান; পৃ:১৪৭-১৫১
৯. একশ’ বছরের রাজনীতি: আবুল আসাদ/পৃ:৭১-৭৪

The post হিন্দু সাম্প্রদায়িকতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%81-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a6%be%e0%a7%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%93/

যত্রতত্র পশুর হাটের অনুমতি দেয়া যাবে না: ওবায়দুল কাদের

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আসন্ন কোরবানির ঈদের পশুর হাটের সংখ্যা প্রয়োজনে কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার নিজের সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাট সংক্রমণের হার আরও বাড়িয়ে দেয়ার আশঙ্কা থাকায় এ বিষয়ে গভীরভাবে চিন্তা করে কার্যকর গাইডলাইন তৈরি করতে হবে। প্রয়োজনে পশুর হাটের সংখ্যা কমিয়ে আনতে হবে। মহাসড়ক ও এর আশপাশে পশুর হাটের অনুমতি দেয়া যাবে না।’

মন্ত্রী বলেন, ‘যত্রতত্র পশুর হাটের অনুমতি দেয়া যাবে না। কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করলে কোরবানির পশুর হাট স্বাস্থ্যঝুঁকিকে ভয়ানক মাত্রায় নিয়ে যেতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্টদের আগেই করণীয় নির্ধারণের আহ্বান জানাচ্ছি।’

The post যত্রতত্র পশুর হাটের অনুমতি দেয়া যাবে না: ওবায়দুল কাদের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%af%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ae/

আফগানিস্তানে গরুর হাটে বোমা হামলা, নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হিলমান্দে একটি গরুর হাটে ভয়াবহ সিরিজ বোমা হামলায় অন্তত ২৩ বেসামরিক লোক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে। স্থানীয় সময় সোমবার ওই হামলার ঘটনা ঘটে। খবর আরব নিউজের।

আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি এ হামলায় তালেবানদের দায়ী করছে। কিন্তু তালেবানরা এ দাবি প্রত্যাখ্যান করে উল্টো এ জন্য সরকারি বাহিনীকেই দোষারোপ করছে। হামলার পর তালেবানরা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও আপলোড করে দাবি করছে এ হামলা আসলে সরকারি বাহিনী করেছে।

ভিডিওটিতে দেখা যায়, দাঁড়িওয়ালা এক লোক হামলায় প্রাণ হারানো দুজনকে দেখিয়ে বলছেন- নিহতদের একজন আমার ভাই, আরেকজন আমার ভাতিজা। এরা সবাই সরকারি বাহিনীর হামলায় নিহত হয়েছেন। নিহতদের কেউই তালেবান সদস্য ছিলেন না।

উল্লেখ্য, এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

The post আফগানিস্তানে গরুর হাটে বোমা হামলা, নিহত ২৩ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%97%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ac/

৩ জুলাই থেকে খুলছে মালয়েশিয়ার মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক:

দীর্ঘ তিন মাস পর মালয়েশিয়ার মসজিদগুলোতে নামাজ আদায়ের অনুমতি দেয়া হয়েছে। দেশটির সেলাঙ্গর রাজ্যের সুলতান শরাফউদ্দিন ইদ্রিস শাহ এ আদেশ দিয়েছেন। রাজ্যের স্বাস্থ্য পরিচালক, ধর্মীয় কাউন্সিল (এমএআইএস), মুফতি বিভাগ এবং ধর্মীয় বিভাগ (জেএআইএস) কোভিড-১৯ সম্পর্কিত ব্রিফিংয়ের পরে এই আদেশ জারি করে।

বুধবার (১ জুলাই) সেলাঙ্গর সুলতানের দাতুক মোহামাদ মুনির বানির একান্ত সচিব স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, দৈনিক স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) মেনে ৩ জুলাই থেকে জুমার নামাজের মধ্য দিয়ে পাচঁ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য খুলে দেয়া হবে মসজিদ ও সূরাউগুলো। জামাতে নামাজ আদায়কারী প্রত্যেকে জেএআইএসের নির্ধারিত এসওপি মেনে চলতে হবে। বিশেষত বাড়িতে ওজু করে মসজিদে যাওয়া, নিজের নামাজের চাটাই সঙ্গে নিয়ে আসা, মসজিদ ও সূরাতে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব অনুশীলন করা। আর যারা শারীরিকভাবে অসুস্থ তাদের মসজিদ ও সূরাউয়ে নামাজ আদায় থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

সুলতানের একান্ত সচিব মোহামাদ মুনির সাংবাদিকদের বলেছেন, সুলতান আদেশ দিয়েছেন, রাজ্যের বড় তিনটি মসজিদে জুমার নামাজ ও পাচঁ ওয়াক্ত নামাজ আদায়ে মুসল্লি এক হাজারের বেশি হবে না। মসজিদগুলো হলো- শাহ আলমের মসজিদ সুলতান সালাহউদ্দিন আবদুল আজিজ শাহ, বুকিট জেলুটংয়ের মসজিদ টেংকু আম্পুয়ানজেমাহ এবং সাইবারজায়া মসজিদ রাজা হাজী ফি সাবিলিল্লাহ।

এছাড়া অন্যান্য সকল মসজিদে জুমার নামাজ ও পাঁচ ওয়াক্ত নামাজে উপস্থিতির সংখ্যা ৫০০ এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। সুরাওয়ের ক্ষেত্রে, জুমার নামাজ ও ওয়াক্তের নামাজে উপস্থিতির সংখ্যা ৪০ জন নির্ধারণ করা হয়েছে।

The post ৩ জুলাই থেকে খুলছে মালয়েশিয়ার মসজিদ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a7%a9-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b6/

চেন্নাইয়ের বন্দিশিবিরে ১৪ বাংলাদেশিসহ ১২৯ তাবলিগ সদস্য

ফাতেহ ডেস্ক:

দিল্লির নিজামুদ্দিনে তাবলিগ জামাতের সমাবেশে যোগ দিতে আসা ১২৯ জন বিদেশি তাবলীগ সদস্যকে চেন্নাইয়ের একটি বন্দিশিবিরে আটকে রাখা হয়েছে। তাদের মধ্যে ১৪ জন বাংলাদেশিও রয়েছেন।

বিবিসি বাংলা জানায়, ভারতে প্রায় সাড়ে তিন হাজার বিদেশি তবলীগ সদস্য আটক আছেন। অভিযোগ উঠেছে জামিন পাওয়া সত্ত্বেও তাদের ছাড়া হয়নি।

চেন্নাইয়ের পুল্লাল কারাগারের ভেতরেই একটি ভবনকে বন্দিশিবির নাম দেওয়া হয়েছে। যেখানে নয়টি দেশের ১২৯ জন তাবলিগ জামাত সদস্য আটক আছেন।

বন্দিদের মধ্যে আছেন বাংলাদেশের খুলনার বাসিন্দা এ কে সামসুল হক। তার ছেলে এহতেশাম ইবনে শামস বলেন, মাস দুয়েক বাবার খোঁজই পাননি তারা।

তিনি বলেন, ‘বাবা ফেব্রুয়ারির শেষ দিকে দিল্লি গিয়েছিলেন। সমাবেশ শেষ হওয়ার পরে লকডাউন হয়ে যায় ওখানে।’

এহতেশাম বলেন, ‘অনেক চেষ্টা করেও খোঁজ পাচ্ছিলাম না। মাস দুয়েক পরে জানতে পারি যে বাবাকে চেন্নাইতে গ্রেপ্তার করা হয়েছে। ধরার সময়েই তো টাকা পয়সা, মোবাইল সব নিয়ে নিয়েছিল। তাই কোনো যোগাযোগই করা যায়নি।’

জানা গেছে, ১২৯ জন বিদেশি তাবলিগ জামাত সদস্যকে গ্রেপ্তার করা হয় তামিলনাডুর ১৫টি জায়গা থেকে মার্চ আর এপ্রিলের শুরুতে। এদের মধ্যে ১২ জন নারীও আছেন।

তামিলনাডুর রাজনৈতিক নেতা এম এইচ জাওয়াহিরউল্লা বলেন, ‘পুলিশ এদের বিরুদ্ধে অভিযোগ এনেছে তামিলনাডু গণস্বাস্থ্য আইন অনুযায়ী। বলা হয়েছে, এরা রোগ ছড়াচ্ছিলেন। তাছাড়াও বিদেশি আইনের দুটি ধারা অনুযায়ী এদের বিরুদ্ধে ভিসার নিয়ম ভঙ্গ করার অভিযোগও আনা হয়েছে।’

ইতোমধ্যে ৮ জন নারীসহ ৯৮ জন তাবলিগ সদস্যকে জামিন দিয়েছে বিভিন্ন আদালত। জামিন পাওয়ার পরেও তাদের বন্দিশিবির থেকে ছাড়া হয়নি।

আর বাকি ৩১ জন তাবলিগ সদস্যকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছিল মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ। কিন্তু তাদেরও পুল্লাল জেলের আরেকটি ভবনে রাখা হয়েছে।

জাওয়াহিরউল্লা বলেন, ‘একটি ভবনে বড়জোর ৩০ থেকে ৪০ জন থাকতে পারে। কিন্তু সেখানে ৯৮ জনকে রাখা হয়েছে। আইন অনুযায়ী নারীদের আলাদা রাখার ব্যবস্থা করার কথা, সেটা মানা হয়নি।’

বিদেশি তাবলিগ জামাতের সদস্যদের বিষয়টি এখন সুপ্রিম কোর্টে পৌঁছেছে। আদালত প্রশ্ন, বিদেশি নাগরিকদের যদি কালো তালিকাভুক্ত করে ভিসা বাতিল করে দেওয়া হয়ে থাকে, তাহলে তাদের কেন এখনো ভারতে রেখে দেওয়া হয়েছে? কেন তাদের নিজেদের দেশে ফেরত পাঠানো হয়নি?

The post চেন্নাইয়ের বন্দিশিবিরে ১৪ বাংলাদেশিসহ ১২৯ তাবলিগ সদস্য appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9a%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a7%a7/

দেশে একদিনে মৃত্যু ৪১, শনাক্ত ৩৭৭৫

ফাতেহ ডেস্ক:

চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৭ হাজার ৮৭৫টি নমুনা পরীক্ষা করে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে ৩ হাজার ৭৭৫ জনের শরীরে।

এই নিয়ে দেশে কভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮৮৮ জন।

আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ২৫৮ জন। এর মধ্যে নতুন ২ হাজার ৪৮৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ৬২ হাজার ১০২ জন।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে মঙ্গলবার দুপুরে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

The post দেশে একদিনে মৃত্যু ৪১, শনাক্ত ৩৭৭৫ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81-%e0%a7%aa%e0%a7%a7-%e0%a6%b6%e0%a6%a8%e0%a6%be/

‘স্বাস্থ্যকর্মীদের খরচ বিষয়ে গণমাধ্যমের খবরটি অসত্য’

ফাতেহ ডেস্ক:

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার চিকিৎসা সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের অস্বাভাবিক খরচের বিষয়ে যে খবর প্রকাশ হয়েছে তা মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসিরউদ্দিন।

আজ বুধবার (০১ জুলাই) সকালে সংবাদ সম্মেলেনে এ দাবি করেন তিনি। পরিচালক বলেন, এ পর্যন্ত চিকিৎসক-নার্স কর্মচারী ও আনসার সদস্য মিলে কোভিড রোগীদের চিকিৎসায় ৩ হাজার ৬২৮ জন দায়িত্ব পালন করেছেন।

তাদের তিনবেলা খাবার খরচ ও হোটেলে থাকা মিলিয়ে এই টাকা চাওয়া হয়েছিল বলে জানান তিনি।

ঢামেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসিরউদ্দিন বলেন, ‘চিকিৎসকের থাকা খাওয়া খরচ নিয়ে গণমাধ্যমে যেসব খবর প্রচার করা হচ্ছে তা মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। আমরা সকলেই এই অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি।’

-এটি

The post ‘স্বাস্থ্যকর্মীদের খরচ বিষয়ে গণমাধ্যমের খবরটি অসত্য’ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%96%e0%a6%b0%e0%a6%9a-%e0%a6%ac/