Monday, May 3, 2021

অস্ত্র গুলি হেরোইনসহ যুবলীগ নেতা গ্রেফতার

ফাতেহ ডেস্ক:

সিলেটে যুবলীগ নেতা জাকিরুল আলম জাকিরকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় র‌্যাব তার কাছ থেকে উদ্ধার করেছে বিদেশি রিভলভার, ২টি গুলি ও হেরোইন। রোববার র‌্যাবের একটি দল বিমানবন্দর থানাধীন মালনীছড়া এলাকা থেকে তাকে আটক করে।

সোমবার দুপুরে বিমানবন্দর থানা পুলিশ তাকে অস্ত্র ও মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

গ্রেফতারকৃত জাকির মোগলাবাজার থানাধীন কুচাই এলাকার সাজ্জাদ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর এএসপি ওবাইন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে তার কাছ থেকে বিদেশি রিভলভার, ২টি গুলি ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করে।

The post অস্ত্র গুলি হেরোইনসহ যুবলীগ নেতা গ্রেফতার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%87%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac/

No comments:

Post a Comment