Tuesday, May 4, 2021

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৬১, শনাক্ত ১৯৯৪

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯১৪ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন ৬১ জনের মৃত্যুতে দেশে করোনায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৭০৫ জনে। আর ১ হাজার ৯১৪ নতুন শনাক্তসহ দেশে মোট আক্রান্ত ৭ লাখ ৬৫ হাজার ৫৯৬ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ৯৮৪টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৫ লাখ ৪০ হাজার ৩৯৪টি।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৭০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৯৫ হাজার ৩২ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৭৮ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৫৩ শতাংশ। আর নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ৭১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ৬১ জনের মধ্যে পুরুষ ৩৬ জন। আর নারী ২৫ জন।

The post দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৬১, শনাক্ত ১৯৯৪ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%97%e0%a6%a4-%e0%a7%a8%e0%a7%aa-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae-10/

No comments:

Post a Comment