ফাতেহ ডেস্ক:
ময়মনসিংহে হেফাজত ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লহ সাদী (৬৪) সহ দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে।
রোববার বিকেলে মাওলানা খালেদ সাইফুল্লহ সাদীকে মাইজভারী মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে দুপুরে নগরীর দুধ মহাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ইত্তেফাকুল উলামা ময়মনসিংহের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মনজুরুল হককে (৫২)।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, হরতালের মামলায় গ্রেপ্তার দেখানো হলেও সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে নতুন মামলার প্রস্তুতি চলছে। সোমবার রিমান্ড চেয়ে তাদের আদালতে সোপর্দ করা হবে।
The post মাওলানা খালেদ সাইফুল্লহ সাদী ও মাওলানা মনজুরুল হক গ্রেফতার appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%93%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%b9/
No comments:
Post a Comment