ফাতেহ ডেস্ক
কিশোরগঞ্জের ভৈরবে নতুন করে পুলিশ, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ আরও ২০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
শনিবার পাঠানো ৩৪ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের পজিটিভ আসে। এদের মধ্যে ৪ জন পুলিশ সদস্য, ৬ জন চিকিৎসক এবং নার্স ও স্বাস্থ্যকর্মী রয়েছেন ১০ জন।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ এইসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান. এ পর্যন্ত ভৈরব থেকে ৯৮ জন সন্দেহভাজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে ৩৫ জনের প্রতিবেদন পজিটিভ আসে। সবচেয়ে বেশি ১৯ জন শনাক্ত হয়েছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী। পরে আছেন পুলিশ, ৯ জন।
বাকি ৭ জনের মধ্যে আছেন একজন প্রশাসনিক কর্মকর্তা, তার গাড়ির চালক, ফার্মাসিস্ট, শিক্ষার্থীসহ অন্যান্যরা।
-এ
The post ভৈরবে পুলিশ-চিকিৎসকসহ আরও ২০ জনের করোনা শনাক্ত appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ad%e0%a7%88%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%95%e0%a6%bf%e0%a7%8e%e0%a6%b8%e0%a6%95%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%86%e0%a6%b0/
No comments:
Post a Comment