Monday, April 20, 2020

ইসলামি দেশগুলোয় রমজানের তারিখ ঘোষণা

ফাতেহ ডেস্ক

অধিকাংশ ইসলামিক দেশে রমজান মাসের শুরুর তারিখ ঘোষণা করেছে ইন্টারনেটে এস্ট্রোনমি সেন্টার।

ইন্টারনেটে এস্ট্রোনমি সেন্টার ঘোষণা করেছে বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার চাঁদ দেখা গেলে শুক্রবার রমজান মাস শুরু হবে।

এই সেন্টারের বিবৃতিতে আরও বলা হয়েছে: অধিকাংশ ইসলামিক দেশে শাবান মাসের চাঁদ ২৬শে মার্চে দেখা গিয়েছে এবং এসকল দেখে বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে।

এই দেশগুলির মধ্যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, ভারত, পাকিস্তান, ওমান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান, সিরিয়া, লিবিয়া, আলজেরিয়া, মরক্কো, মরিতানিয়া এবং আফ্রিকার অধিকাংশ অ-আরব ইসলামী দেশ রয়েছে।

অন্যদিকে, তুরস্ক, ইরাক, মিশর এবং তিউনিসিয়াসহ বেশ কয়েকটি দেশ শাবান মাস শুরু করেছে একদিন আগে। আর এজন্য এসকল দেশে ২২ এপ্রিল বুধবার রমজান মাসের চাঁদ দেখা যাবে।

-এ

The post ইসলামি দেশগুলোয় রমজানের তারিখ ঘোষণা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b%e0%a7%9f-%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0/

No comments:

Post a Comment